বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
ডিএসসিসি এলাকায় টাইফয়েড টিকাদান শুরু ১২ অক্টোবর
হেলথ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৯:১৪ AM আপডেট: ২৯.০৮.২০২৫ ৯:১৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শিশুদের টাইফয়েড প্রতিরোধে আগামী ১২ অক্টোবর থেকে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫’ শুরু করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। ক্যাম্পেইনের আওতায় প্রায় ১০ লাখ শিশুকে বিনামূল্যে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) দেওয়া হবে।

গতকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) নগরভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

কার্যক্রমের ধাপ

প্রথম ধাপ (১২–৩১ অক্টোবর): ডিএসসিসি এলাকার ২,২৫২টি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের টিকাদান করা হবে।

দ্বিতীয় ধাপ (১–১৩ নভেম্বর): প্রায় ৪৫০টি অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে বিদ্যালয়ের বাইরে থাকা ও প্রান্তিক শিশুদের টিকা দেওয়া হবে।

স্থায়ী কেন্দ্র: প্রতিটি ওয়ার্ড কার্যালয়ে (৭৫টি কেন্দ্র) ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত টিকা দেওয়া হবে। শুক্রবার ও সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন এই কার্যক্রম চলবে।

টিকা নিতে হলে শিশুর ১৭-সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর দিয়ে www.vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করে টিকা কার্ড ডাউনলোড করতে হবে। যাদের অনলাইন জন্ম নিবন্ধন নেই, তাদের নিজ নিজ ওয়ার্ড কার্যালয়ে যোগাযোগ করে নিবন্ধন নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলনে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিশাত পারভীন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  টাইফয়েড টিকা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close