শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আগস্টের ২৭ দিনে রেমিট্যান্স এসেছে প্রায় ২০৯ কোটি ডলার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৬:২১ AM

চলতি আগস্ট মাসের প্রথম ২৭ দিনে দেশে ২০৮ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৫ হাজার ৪৬১ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। গত বছরের একই সময়ের তুলনায় এটি প্রায় ৬ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বৃহস্পতিবার (২৮ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বছরের আগস্টের ২৭ দিনে যেখানে ১৯৭ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল, সেখানে এ বছর একই সময়ে এসেছে ২০৮ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ এবার ১১ কোটি ৬০ লাখ ডলার বেশি এসেছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাই থেকে আগস্টের ২৭ দিন পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৪৫৬ কোটি ৫০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৩৮৮ কোটি ৫০ লাখ ডলার। সে হিসাবে এ বছর একই সময়ে রেমিট্যান্স বেড়েছে ৬৮ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংক আশা করছে, প্রবাসী আয়ের এই ধারা অব্যাহত থাকলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  রেমিট্যান্স  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close