বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষের বিজয় ঠেকানো যাবে না: অধ্যাপক তানভীর হুদা
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৮:৩৯ পিএম

চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক তানভীর হুদা বলেছেন, ‘ইতিমধ্যেই নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। ডিসেম্বরে তফসিল ঘোষণা এবং ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হলো একটি কুচক্রী মহল নির্বাচনকে বানচাল করার জন্য নানান ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়, তবে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না।’

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো প্রচারকালে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক তানভীর হুদা বলেন, ‘দেশের মানুষ আজ পরিবর্তনের অপেক্ষায়। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। মানুষ বিএনপির ৩১ দফা কর্মসূচিকে স্বাগত জানাচ্ছে। জনগণই আমাদের শক্তি। বিএনপি ক্ষমতায় এলে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হবে, রাষ্ট্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ পুনর্গঠন করা হবে।’

তিনি বলেন, ‘এবারের নির্বাচন হবে দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের মুক্তির জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন, ‘মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল মৃর্ধা, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন হিরো, জেলা বিএনপির সাবেক সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান কবির হোসেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি গোলাম সারোয়ার মজুমদার, মতলব পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম মিয়াজী, ফরাজীকান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, ছেংগারচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজী, বিএনপি নেতা মোহাম্মদ উল্লাহ বাবুল, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রেহান উদ্দিন রাজনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   বিএনপি   ধানের শীষ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close