বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করবে বিএনপি : ড. এম এ কাইয়ুম
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৫:২২ পিএম আপডেট: ২৮.০৮.২০২৫ ৫:৫৫ PM
আমরা চাঁদাবাজি, মাদক, দখলসহ সকল অনৈতিক কর্মকাণ্ড সমাজ থেকে নির্মূল করতে চাই

আমরা চাঁদাবাজি, মাদক, দখলসহ সকল অনৈতিক কর্মকাণ্ড সমাজ থেকে নির্মূল করতে চাই

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ ড. এম এ কাইয়ুম বলেছেন, নিশ্চিত পরাজয় বুঝতে পেরে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তবে, তাদের কোনো ষড়যন্ত্রই সফল হতে দেবে না দেশের জনগণ। ভোটারদের সঙ্গে নিয়ে বিএনপি সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করবে।

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) বাড্ডা আলাতুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “যে সৎভাবে ব্যবসা করতে চায় সে যেন সমাজে বঞ্চিত না হয়, সে যেন জুলুমের শিকার না হয়। আমরা চাঁদাবাজি, মাদক, দখলসহ সকল অনৈতিক কর্মকাণ্ড সমাজ থেকে নির্মূল করতে চাই।”


জুলাই শহিদদের স্মরণ করে ড. এম এ কাইয়ুম বলেন, “আমি জুলাই শহিদদের আত্মার মাগফেরাত কামনা করছি। তাদের জন্যই আজ বাংলাদেশের মানুষ স্বস্তির নি:শ্বাস ফেলতে পারছে। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় আজ আমরা স্বৈরাচার মুক্ত হতে পেরেছি, নতুন বাংলাদেশে আমরা আর কোনো স্বৈরাচারের উত্থান চাইনা।”

শিক্ষকদের প্রতি অনুরোধ জানিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির এই সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি বলেন, “আপনারা দল-মত নির্বিশেষে শিক্ষা দিয়ে যাবেন। মেধাবী কোনো ছাত্র-ছাত্রী যেন আর্থিক অসচ্ছলতার জন্য ঝরে না পড়ে। তারা যেন এগিয়ে যেতে পারে, সে ব্যবস্থা আমরা করবো। আমাদের এই বাড্ডা অঞ্চলে কোনো মেধাবী শিক্ষার্থী আর্থিক অসচ্ছলতার জন্য পড়াশোনা বন্ধ হবেনা, ইনশাআল্লাহ।”

আমরা সার্পোট সিস্টেম চালু করতে চাই উল্লেখ করে তিনি বলেন, “একটি পরিবারের পাশে থেকে যদি একটি বাচ্চাকে শিক্ষিত করে দিতে পারি তাহলে ওই পরিবারটি আগামীদিনে সমাজে সুন্দরভাবে একটি ভিত্তি নিয়ে দাঁড়িয়ে যেতে পারবে। এটাই শিক্ষার মূল উদ্দেশ্য।”

আমাদের অধিকার সচেতন হতে হবে উল্লেখ করে ড. এম এ কাইয়ুম আরো বলেন, “আপনার জন্য অন্যের অধিকার যেন খর্ব না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। এই বাংলাদেশ বৈষম্যবিরোধী। এখানে বৈষম্য কিংবা স্বৈরাচারের কোনো ঠাঁই নেই। আমরা সবাই মিলে নতুন একটি বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়ে তুলবো।”

সকলের সহযোগিতা চেয়ে ঢাকা ১১ আসনের মাটি ও মানুষের নেতা ড. এম এ কাইয়ুম বলেন, বাংলাদেশের এই রাজনৈতিক এই পটপরিবর্তনের এই হাওয়ায় সামাজিকভাবে এই বাড্ডায় দল-মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সৎ ভাবে কেউ কিছু করতে চাইলে সে যেন সমাজে বঞ্চিত না হয় সে বিষয়ে আমরা সচেষ্ট থাকবো। আপনাদের সাথে নিয়ে চাঁদাবাজি, মাদক, দখল এগুলো সমাজ থেকে বিতাড়িত করবো, সে যদি আমাদের দলের লোকও হয় সেখানে আপনারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন।”


বক্তব্য শেষে  ড. এম এ কাইয়ুম স্কুলের মেধাবী এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য সচিব এ. জি. এম শামসুল হক, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মো. খয়বর রহমান প্রিন্সসহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকবৃন্দ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   বিএনপি   ড. এম এ কাইয়ুম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close