বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নরসিংদীর বাক প্রতিবন্ধী মাসুম এখন অনুপ্রেরণার প্রতীক
পলাশ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৫:০৮ পিএম

নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের গাবতলী গ্রামের বাসিন্দা মো. শহিদুল ইসলাম মাসুম (৩৭)। জন্মগতভাবেই বাক প্রতিবন্ধী, তবে জীবনের লড়াইয়ে তিনি কখনো হার মানেননি। কর্মোদ্যমে তিনি প্রমাণ করেছেন- প্রতিবন্ধকতা সফলতার পথে অন্তরায় নয়।

মো. শিহাব উদ্দিন ভূইয়ার সন্তান মাসুম এখন এলাকার সুপরিচিত নাম। সংসারের হাল ধরেছেন তিনি কম্পিউটার ল্যাপটপ ও ডেস্কটপ সার্ভিসিংয়ের মাধ্যমে। পলাশ উপজেলা ডিজিটাল সেন্টার ও বিভিন্ন কম্পিউটার দোকানে পরিশ্রম করে করছেন অর্থ উপার্যন। আর সেই আয় ‍দিয়েই চালাচ্ছেন পরিবারের খরচ।

সংসারের একমাত্র উপার্জনকারী মাসুম স্ত্রী মুনীরা বেগম ও এক ছেলে-মেয়েকে নিয়ে দিন কাটাচ্ছেন। তার কাজের প্রতি নিষ্ঠা ও হাসিমুখে দায়িত্ব পালন করার মানসিকতায় মুগ্ধ হয়েছেন সবাই। কাজের পর কখনোই নির্দিষ্ট পারিশ্রমিক দাবি করেন না; মানুষ যা দেয়, তাই নিয়েই সন্তুষ্ট থাকেন।

তবে এখানেই শেষ নয় মাসুমের সাফল্যের গল্প। কম্পিউটার সার্ভিসের পাশাপাশি তিনি ছিলেন একজন দক্ষ ক্রীড়াবিদও। ২০০৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত বিকেএসপির প্রতিবন্ধী টিম হয়ে ক্রিকেটে অংশ নিয়ে দেশকে করেছেন গর্বিত। চীন, ভারত, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে পদক অর্জন করেছেন তিনি। এমনকি স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড সামার গেমসেও বাংলাদেশের হয়ে বিজয়ী হয়ে এনেছেন সম্মাননা।

তার বাবা শিহাব উদ্দিন ভূইয়া বলেন, ‘আমার ছেলে বাক প্রতিবন্ধী হলেও আল্লাহ তাকে নানা প্রতিভা দিয়েছেন। আমি তাকে নিয়ে গর্ব করি।’

বন্ধু হানিফ জানান, ক্রিকেটে মাসুম ছিলেন প্রথম সারির পেস বোলার। ২০১৩ সালের পর আর ডাক না পেলেও তার প্রতিভার কথা ভুলে যায়নি এলাকার মানুষ।

তবে আজও একটাই আক্ষেপ- একটি স্থায়ী চাকরি। মাসুম ইশারায় কিংবা কাগজে লিখে নিজের মনের কথা প্রকাশ করেন। তিনি জানান, সংসার ও সন্তানের পড়াশোনার খরচ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। সরকারের সহযোগিতা ও একটি চাকরি পেলে তার জীবন আরও সুন্দরভাবে গড়ে উঠবে।

পলাশ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুম ভূইয়া বলেন, ‘বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের সমঅধিকার নিশ্চিত করতে কাজ করছে। মাসুম প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন। চাইলে তিনি ঋণের জন্য আবেদন করতে পারেন। তাকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব।’

পলাশ উপজেলা ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা জোবায়ের হোসেনের ভাষায়, ‘মাসুম প্রতিবন্ধী হয়েও নিজের কর্মদক্ষতায় সংসার চালাচ্ছেন। সমাজে তার মতো মানুষ অনুপ্রেরণা। তাদের পাশে দাঁড়ালে আরও অনেক প্রতিবন্ধী স্বাবলম্বী হতে পারবে।’

প্রতিবন্ধকতা নয়, দৃঢ় মনোবল আর আত্মবিশ্বাসই পারে জীবন বদলে দিতে। 

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বাক প্রতিবন্ধী   নরসিংদী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close