শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যশোর সীমান্তে ৩৬টি সোনার বারসহ আটক ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৪:২৭ পিএম

যশোর সীমান্ত দিয়ে ভারতে সোনাপাচারের সময় পৃথক অভিযানে ৩ যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে মোট ৩৬টি সোনার বার উদ্ধার করা হয়। জব্দকৃত সোনার বাজারমূল্য আনুমানিক ৭ কোটি ৮৯ লাখ ৫৩ হাজার ৬৬৮ টাকা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ৬টার দিকে সদর উপজেলার কোদালিয়া ও সকাল ৯টার দিকে তারাগঞ্জ বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- আশরাফুল ইসলাম সাজিদ (২৩), জাহিদ হোসেন (২৬) ও সুজন কুমার বাপ্পি (৩৪) বলে জানা গেছে। 

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে কোদালিয়া ও তারাগঞ্জ বাজার এলাকায় দুটি পৃথক অভিযান পরিচালনা করে ওই ৩ জনকে আটক করা হয়। এ সময় তাদের শরীর তল্লাশি করে মানিব্যাগ ও কোমরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৩৬টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার মোট ওজন ৫ কেজি ৩৩৪ গ্রাম।’

৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন যে তারা সোনার বারগুলো ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। ঢাকার মানিকগঞ্জ ও যাত্রাবাড়ী এলাকার চোরাকারবারীদের নিকট হতে সোনার বারগুলো তারা সংগ্রহ করে যশোর ও চুকনগর গমন করছিলেন।’

তিনি আরও বলেন, ‘আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত সোনা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে। কোতোয়ালি মডেল থানার প্রশাসন তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সোনাপাচার   যশোর সীমান্ত   বিজিবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close