বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      
১২ ফুট লম্বা অজগর বস্তায় করে বাড়িতে নিয়ে গেল যুবক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১২:৩৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুমিল্লার বুড়িচংয়ে একটি কালভার্টের নিচ থেকে ১২ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করা হয়েছে। এরপর স্থানীয় এক যুবক আলাউদ্দিন সাপটিকে বস্তাবন্দি করে নিজ বাড়িতে নিয়ে যান।

গতকাল বুধবার (২৭ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী বাকশীমূল ইউনিয়নের মীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে থেকে সাপটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, কালভার্টের নিচে বিশাল আকৃতির অজগরটি দেখে প্রথমে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আলাউদ্দিন নামে এক যুবক সাপটি উদ্ধার করেন। এ সময় অনেকেই তাকে সাপটি বিক্রির পরামর্শ দিলেও এলাকাবাসী চায় এটি বন-জঙ্গলে অবমুক্ত করা হোক।

অবসরপ্রাপ্ত সেনাসদস্য রফিকুল ইসলাম বলেন, অজগরটি প্রায় ১২ ফুট লম্বা। ধারণা করা হচ্ছে, এক বছর আগে সীমান্ত এলাকায় বন বিভাগের কর্মকর্তারা যে অজগর অবমুক্ত করেছিলেন, সেটিই ভেসে এখানে এসেছে। আমার ইচ্ছা সাপটি আবার জঙ্গলে অবমুক্ত করা হোক।

বুড়িচং উপজেলা বন বিভাগের কালিকৃঞ্চনগর বিট কর্মকর্তা ইয়াজুল হক জানান, তিনি অজগরের খবর পেয়েছেন। বৃহস্পতিবার সকালে বন বিভাগের পক্ষ থেকে সাপটি উদ্ধার করে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।

এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভির হোসেন জানান, সাপটি উদ্ধার হওয়া অঞ্চলটি ভারতীয় সীমান্তবর্তী এলাকা। ওই এলাকায় বেশ কিছু পাহাড়-জঙ্গল রয়েছে। এর আগেও ওই এলাকা থেকে সাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সাপটিকে বন বিভাগ কালিকৃষ্ণনগর বনে উন্মুক্ত করবে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  অজগর   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close