বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাভারে ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১২:২৬ পিএম
সাভারে ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার

সাভারে ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার

ঢাকার সাভারে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে খেলনা পিস্তল, চাপাতি ও লোহার রডসহ ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন।

এর আগে বুধবার রাত সাড়ে ১১টার দিকে সাভারের রেডিও কলোনি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার উজান গোপিন্দ পশ্চিমপাড়ার সামান মোল্লার ছেলে সোহাগ মোল্লা (২৭), ঢাকার ধামরাই থানার কুরংগী এলাকার ফজল মিয়ার ছেলে সুজন মিয়া (৩০), মানিকগঞ্জ সদর উপজেলার নারিকুল্লি আটিগ্রামের পরান বেপারীর ছেলে চাঁন মিয়া (২৭), একই এলাকার মৃত নূর হোসেনের ছেলে ইমরান হোসেন (২৫) এবং টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বলরামপুর গ্রামের উজ্জল শেখের ছেলে হৃদয় (২৫)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, একটি চাপাতি ও কয়েকটি লোহার রড উদ্ধার করা হয়।

ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ইনচার্জ মো. জালাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের মধ্যে সোহাগ মোল্লা ও সুজন মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  সাভার   ডাকাত   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close