বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নওগাঁয় সাংবাদিকের উপর হামলা
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১২:২০ পিএম
সাংবাদিক একে সাজু

সাংবাদিক একে সাজু

নওগাঁর মহাদেবপুর উপজেলার সাব-রেজিস্ট্রার অফিস ও দলিল লেখক সমিতির অনিয়ম ও দুর্নীতির তথ্যচিত্র সংগ্রহ করতে গিয়ে নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ডিবিসি নিউজের নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক একে সাজুর উপর হামলার ঘটনা ঘটেছে।

গতকাল বুধবার (২৭ আগস্ট) বিকাল ৫টায় সাব-রেজিস্ট্রার অফিসের ভিতরে এ হামলার ঘটনা ঘটে। বর্তমানে তিনি আহত অবস্থায় নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসাধীন সাংবাদিক একে সাজু বলেন, গত দুই দিন থেকে মহাদেবপুর সাব-রেজিস্ট্রার অফিসে রাত ১১টা পর্যন্ত জমি রেজিস্ট্রার হচ্ছে এমন সংবাদের খবর পেয়ে বুধবার বিকালে আমি সাব-রেজিস্ট্রার অফিসের বাইরে রাস্তায় দাঁড়িয়ে স্থানীয়দের সাথে কথা বলছিলাম। এমন সময় হঠাৎ দেখি সাব-রেজিস্ট্রার অফিসের ভিতরে জমি রেজিস্ট্রার নিয়ে দলিলদাতা ও গ্রহীতাদের মাঝে মারামারি শুরু হয়। সেই সময় আমি সেই মারামারির ভিডিও ধারণ করতে থাকি। এমন সময় একজন এসে আমাকে ভিডিও করতে বাধা দেয়। যখন আমি তার পরিচয় জানতে চাই, সে বলে থানার লোক, কোনো ভিডিও করা যাবে না। তখন আমি বলি কেন ভিডিও করব না। তার সাথে কথার কাটাকাটির এক পর্যায়ে সে আমার শার্টের কলার ধরে ধাক্কা দিয়ে সাব-রেজিস্ট্রার অফিসের ভিতরে নিয়ে যায় এবং কেঁচিগেট লাগিয়ে দিয়ে প্রায় ১৫ থেকে ২০ জন চারদিক থেকে ঘিরে রেখে অতর্কিত হামলা চালিয়ে মারপিট করে। এ সময় আমার কাছে থাকা ক্যামেরা ও মোবাইল ফোন, ইয়ারফোন ও ডিবিসি টেলিভিশনের পরিচয়পত্র (আইডি কার্ড) ছিনিয়ে নিয়ে আমাকে আটক করে রাখে।

পরে খবর পেয়ে স্থানীয় সাংবাদিক ও পুলিশ এসে আমাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর অবস্থায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। হামলাকারীদের নামে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

এ ঘটনায় মহাদেবপুর থানার ওসি মো. শাহীন রেজা বলেন, “খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। থানায় অভিযোগ দিলে এ ঘটনায় যারাই জড়িত থাকবেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে সাংবাদিক একে সাজুর উপর হামলার খবর ছড়িয়ে পড়লে জেলায় কর্মরত সাংবাদিকরা হাসপাতালে ছুটে যান। সাংবাদিকের উপর এমন হামলার ঘটনায় জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন থেকে এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  নওগাঁ   সাংবাদিক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close