বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সব প্রার্থীর বাধ্যতামূলক ডোপ টেস্টের দাবিতে অনশনে ভিপি পদপ্রার্থী
জাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৭:৫৪ পিএম আপডেট: ২৭.০৮.২০২৫ ৮:৩০ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

স্বতন্ত্র ভিপি পদপ্রার্থী মো. রাব্বি হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে প্রার্থীদের বাধ্যতামূলক ডোপ টেস্ট করার দাবিতে অনশনে বসেছেন। 

আজ বুধবার (২৭ আগস্ট) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে এ অনশন কর্মসূচি শুরু করেন তিনি। সব প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক না করা পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫২তম ব্যাচের এ শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, “নির্বাচন কমিশনের ঘোষিত নীতিমালায় প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক থাকলেও প্রশাসন এখন পর্যন্ত তা বাস্তবায়নের কোনো কার্যকর উদ্যোগ নেয়নি।”

তিনি আরো বলেন, “ডোপ টেস্ট শুধু একটি প্রার্থীর শারীরিক ও মানসিক সুস্থতার প্রমাণই নয়, এটি জাকসুকে সন্ত্রাস, মাদক ও অপসংস্কৃতিমুক্ত রাখার একটি মৌলিক শর্ত। প্রশাসনের এই উদাসীনতা নির্বাচনের স্বচ্ছতা ও ন্যায্যতা প্রশ্নবিদ্ধ করছে।”

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান বলেন, “জাকসু নির্বাচন কমিশনার বলেছেন, ডোপ টেস্ট বাধ্যতামূলক হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আমাদের নেই। আমরা শুধু নির্বাচনের সার্বিক তদারকি ও পরিচালনার দায়িত্বে থাকি।”

তিনি আরো বলেন, “নির্বাচন আচরণবিধি তৈরি করাও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না। এ ধরনের নীতিগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রয়েছে।”

তবে, এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  প্রার্থী   ডোপ টেস্ট   ভিপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close