বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাবর আজমকে স্কোয়াডে না দেখে হতাশ ওয়াসিম আকরাম
খেলা ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৫:৫৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া কাপ টি-টোয়েন্টি। পাকিস্তান দল ইতিমধ্যেই স্কোয়াড ঘোষণা করেছে, তবে সেখানে স্থান হয়নি আন্তর্জাতিক টি-টোয়েন্টির দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক বাবর আজমের। বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম।

আকরাম বলেন, “ব্যক্তিগতভাবে আমি চাইতাম বাবর আজমকে দলে দেখতে। তবে যেহেতু সে নির্বাচিত হয়নি, এখন দায়িত্ব স্কোয়াডের অন্য খেলোয়াড়দেরই নিতে হবে। এশিয়া কাপ ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ এক আসর হবে।”

আকরাম এশিয়া কাপকে সারা বিশ্বের ভক্তদের জন্য উৎসব হিসেবে বর্ণনা করেছেন এবং পাকিস্তান-ভারত টেস্ট সিরিজ পুনরায় শুরু হওয়ার প্রত্যাশা প্রকাশ করেছেন।

পাকিস্তান দল বর্তমানে দুবাইয়ে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি নিচ্ছে। সিরিজটি ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে, একদিন পরই শুরু হবে এশিয়া কাপ।

পাকিস্তান স্কোয়াড (ত্রিদেশীয় সিরিজ ও এশিয়া কাপ ২০২৫): সাইম আইয়ুব, ফখর জামান, সালমান আলি আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, হারিস রউফ, হাসান আলি, হাসান নওয়াজ, হোসেন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  বাবর আজম   ওয়াসিম আকরাম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close