মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট ও সড়ক দুর্ঘটনায় নিহত ২
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৫:২১ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

হবিগঞ্জের মাধবপুর পৌর এলাকা ও ঢাকা-সিলেট মহাসড়কে পৃথক দুটি দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২৭ আগস্ট) সকালে মাধবপুর পৌর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মোশারফ মিয়া (২৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়। নিহত মোশারফ উপজেলার পূর্ব মাধবপুর গ্রামের হরমুজ আলীর ছেলে এবং স্থানীয় বেকারির ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। 

পুলিশ জানায়, সে তার মামার মালিকানাধীন বেকারির ভ্যানে মালামাল গোছানোর সময় অসাবধানতাবশত একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন। এসময় ঘটনাস্থলেই মারা যায়। 

অপরদিকে, একই সময় ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মনির মোল্লা (৪০) নামে এক মসজিদের ইমাম। তিনি বাঘাসুরা ইউনিয়নের শিবপুর গ্রামের বেনু মিয়ার ছেলে। 

জানা গেছে, কর্মস্থল সুন্দরপুর জামে মসজিদ থেকে বাইসাইকেলে নিজ বাড়ি ফেরার পথে একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে।

মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  হবিগঞ্জ   বিদ্যুৎস্পৃষ্ট   সড়ক দুর্ঘটনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close