প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৩:২৪ পিএম

সংগৃহীত ছবি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া এলাকার মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বাসে তল্লাশি চালিয়ে ২ কেজি গাঁজা উদ্ধারসহ এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) গোপন খবরে সন্ধ্যার দিকে উপজেলার পিলজংগ ইউনিয়নের টাউন নওয়াপাড়া মোড়ে ঢাকাগামী একটি বাসে তল্লাশির সময় ফকিরহাট মডেল থানা পুলিশ নুপুর আক্তারকে (৫৫) আটক করে। আটক নুপুর আক্তার পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার কাঁঠালতলী গ্রামের মৃত মোজাম্মেল হকের স্ত্রী।
ফকিরহাট মডেল থানার ওসি আবদুর রাজ্জাক মীর বুধবার সকালে জানান, আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা দায়ের করা হয়েছে। তাকে সকালে বাগেরহাট বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। নুপুর আক্তার ঢাকার মিরপুর এলাকায় অস্থায়ীভাবে বসবাস করে। তার নামে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।