সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত ৩৪      ● সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ      ● ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত      ● শ্রমিকদের চিকিৎসায় নির্মাণ হবে ৬ বিশেষায়িত হাসপাতাল : প্রধানমন্ত্রী      ● হাতিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক      ● বেগমগঞ্জে জমি বিরোধে ছুরিকাঘাতে তরুণ নিহত, আহত বোনজামাই      ● হোমনায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু      ● নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক      ● নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু      ● মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক      ● বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম      ● গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব      
বাগেরহাটের মোরেলগঞ্জে নকল তামাকজাত পণ্য জব্দ
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৩:২৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাগেরহাট জেলা কাস্টমস বিভাগের একটি দল মোরেলগঞ্জ উপজেলার পৌর শহরে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের নকল ব্রান্ডের সিগারেট, গুল, জর্দা ও বিড়ি জব্দ করেছে।

গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে শহরের উজ্জ্বল স্টোর ও রাজিব মুন্সির দোকানে এ অভিযান চালায় জেলা কাস্টমসের ওই দল। 

জেলা কাস্টমের সুপারিন্টেনডেন্ট এএইচএম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন খবরের ভিত্তিতে মোড়েলগঞ্জ পৌর শহরের উজ্জ্বল স্টোর ও রাজিব মুন্সির দোকান থেকে নকল ব্যান্ডের তামাকজাত পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে তামাকজাত পণ্যের ক্যাশমেমো বা বৈধ চালান না থাকায় ও নকল ব্যান্ডরোল ব্যবহার করা হয়েছে এমন সন্দেহে কয়েক কার্টন বউ শাহজাদী, হেনাপাতি, মনিপুরী ও খানপুর জর্দা, গুল, নেভী সিগারেট, শেখ সিগারেট, এলডি ফ্রেশ ও এলডি রেড সিগারেট।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  বাগেরহাট   মোরেলগঞ্জ   তামাক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close