প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৩:০৪ পিএম

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে একদিনে ২ হাজার ৩৪৪টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পাশাপাশি ৩১৩টি গাড়ি ডাম্পিং এবং ১১৪টি রেকার করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) দিনভর অভিযান চালিয়ে এসব ব্যবস্থা নেওয়া হয়।
বুধবার (২৭ আগস্ট) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, ‘রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন কার্যকর রাখতে প্রতিদিনই অভিযান পরিচালনা করছে ডিএমপির ট্রাফিক বিভাগ। নিয়মিত এই কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবারও আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।’
ডিএমপি জানায়, রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন প্রয়োগ আরও জোরদার করা হবে।
স্বদেশ প্রতিদিন/এমএম