বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চাঁদপুরে সড়কের পাশে অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৪:৩৩ AM
সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও অভিযানে অংশগ্রহণ করেন।

সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও অভিযানে অংশগ্রহণ করেন।

চাঁদপুরের মুন্সিরহাট বাজার এলাকায় সড়কের পাশে গড়ে ওঠা অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করে সদর ও মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন, সড়ক ও জনপদ বিভাগ এবং জেলা পরিষদ। অভিযানে জেলা পরিষদ ও সড়ক ও জনপদের জায়গায় গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠানগুলো ভেঙে ফেলা হয়। সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও অভিযানে অংশগ্রহণ করেন।

এদিকে অভিযানের খবর পেয়ে আগে থেকেই ব্যবসায়ীরা মালামাল ও দোকান সরিয়ে নেন। উচ্ছেদ অভিযানে কর্মহীন হয়ে পড়া ব্যবসায়ীরা পুনর্বাসনের দাবি জানান।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত বলেন, “মুন্সিরহাট বাজার এলাকায় সড়কের পাশে এবং খালের উপর দীর্ঘদিন ধরে অবৈধ দোকানপাট ছিল। এসব উচ্ছেদ করতে তাদের আগে থেকে নোটিশ করা হয়েছে। উচ্ছেদকৃত স্থানে পুনরায় কোনো স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না।”

তিনি আরো বলেন, “প্রাথমিক পর্যায়ে প্রায় অর্ধশত স্থাপনা উচ্ছেদ করা হয়েছ। পর্যায়ক্রমে আরো উচ্ছেদ করা হবে।”

এদিন উপস্থিত ছিলেন, চাঁদপুরের জেলা পরিষদ এর ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম জাকারিয়া, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন, সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস






আরও সংবাদ   বিষয়:  চাঁদপুর   সড়ক   অবৈধ স্থাপনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close