প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৫:৩০ পিএম আপডেট: ২৬.০৮.২০২৫ ৫:৪৫ PM

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে হত্যার হুমকি ও তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগে ‘ব্লকেড অফ ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচি করছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৬ আগস্ট) ৪টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন বুয়েটের শিক্ষার্থীরা। এর ফলে যানচলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
এরআগে গত সোমবার প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে ডিপ্লোমাধারীরা নেসকো কার্যালয়ে ডেকে গলা কেটে হত্যার হুমকি দেয়। এর প্রতিবাদে দেশব্যাপী 'ব্লকেড অফ ইঞ্জিনিয়ার্স' কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।
বুয়েটের শিক্ষার্থী ও ছাত্রলীগের নির্যাতনে নিহত আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ তার ফেসবুকে লিখেছেন ঢাকায় অবস্থিত এবং প্রকৌশল অনুষদ আছে এরকম সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বান জানান।
স্বদেশ প্রতিদিন/কেআইকে