মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
শেরপুরের সীমান্তে মানব পাচারকারীসহ ৫ অনুপ্রবেশকারী আটক
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ২:৩৮ পিএম

শেরপুরের সীমান্তে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) অভিযান চালিয়ে ২জন মানব পাচারকারী এবং ৫ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে। 

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নকশী বিওপি এলাকা থেকে তাদের আটক করা হয়। এর মধ্যে ৩ জন নারী, ১ জন শিশু এবং ১ জন পুরুষ রয়েছেন।

আটককৃত মানব পাচারকারীরা হলেন, নালিতাবাড়ী উপজেলার বরুঙ্গা এলাকার নুরুল ইসলামের ছেলে রমজান আলী (২৪) এবং পোড়াগাঁও এলাকার আসমত আলীর ছেলে রাসেল মিয়া (১৬)।

অবৈধ অনুপ্রবেশকারীরা হলেন নড়াইল জেলার কালিয়া থানার বোমভাঘ গ্রামের মেলদার শেখের ছেলে শামীম শেখ (২৩), একই গ্রামের হায়দার গাজীর মেয়ে আফসানা খানম (২২), কুলসুর গ্রামের মৃত মনির হোসেনের মেয়ে রুমা বেগম (৩২), মৃত উজ্জ্বল বিশ্বাসের মেয়ে মিলিনা বিশ্বাস (২৮) এবং তার তিন বছর বয়সী ছেলে কাসেম বিশ্বাস।

বিজিবি জানায়, মানব পাচারকারী রমজান আলী ও রাসেল মিয়া গত ২৩ আগস্ট রাতে ২০হাজার থেকে ৩০হাজার টাকা দিয়ে তাদের ভারতে প্রবেশে সহায়তা করেছিল। পরে নিরাপত্তাহীনতার কারণে তারা পুনরায় মানব পাচারকারী চক্রের সহায়তায় বাংলাদেশে প্রবেশের সময় আটক হন।

আটককৃত মানব পাচারকারীদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ অনুযায়ী শেরপুর জেলার ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করা হয়েছে। 

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মেহেদি হাসান জানান, তারা আন্তর্জাতিক সীমান্ত রক্ষায় এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করে আসছে।


স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  শেরপুর   সীমান্ত   অনুপ্রবেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close