বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বেরোবিতে হল সমস্যায় জর্জরিত, প্রভোস্ট বললেন আমি দায়িত্বে নেই
বেরোবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ২:২১ পিএম

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হল একাধিক সমস্যায় জর্জরিত হলেও গত এক মাস ধরে অনুপস্থিত হলের প্রভোস্ট। গত ৭ আগস্টের পর থেকে হলটিতে দেখা মেলেনি প্রভোস্ট ড. মো. কামরুজ্জামানের। এর ফলে শিক্ষার্থীদের ভোগান্তি আরও বেড়েছে।

হলের বিভিন্ন সমস্যা নিয়ে জানতে চাইলে ড. কামরুজ্জামান বলেন, ‘আমি এখন আর হলের দায়িত্বে নেই। পদত্যাগপত্র দিয়েছি, যদিও প্রশাসন তা এখনও গ্রহণ করেনি। আমি হলে যাই না, কোনো কাগজেও স্বাক্ষর করি না।’

জানা যায়, গত ৫ আগস্ট হলে বিশেষ খাবার পরিবেশনের বিষয়ে শিক্ষার্থীদের সমালোচনার মুখে ৭ আগস্ট বিকেলে প্রভোস্ট পদ থেকে পদত্যাগপত্র জমা দেন তিনি। এরপর থেকেই তিনি হলে অনুপস্থিত।

শিক্ষার্থীরা অভিযোগ, হলে ডাইনিংয়ে নিম্নমানের খাবার, ফিল্টার নষ্ট, হলে সিট পেয়ে উঠতে না পারা’সহ একাধিক সমস্যা রয়েছে। এছাড়াও ডাইনিংয়ে মাত্র ২ লিটার ফিল্টার দেওয়ায় সেটি ব্যবহার হচ্ছে না। তাই ডাইনিংসহ ফ্লোর গুলোতে এখনো ট্যাবের পানিই খাচ্ছে সবাই। 

শহীদ মুখতার ইলাহী হলের আবাসিক শিক্ষার্থী মোকছেদুল মমিন বলেন, ‘আমাদের হলের ফিল্টারটি শুরু থেকেই নষ্ট, এমন অবস্থায় প্রভোস্ট ছাড়াই ১ মাস থেকে হল চলছে। শিক্ষার্থীদের নানান সমস্যার মধ্যে একটি হল এভাবে চলতে পারে না। অনতিবিলম্বে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হোক- অন্যথায় পূর্বের প্রভোস্টকে কালবিলম্ব না করে কাজে ফেরার ব্যবস্থা করা হোক।

আরেক আবাসিক শিক্ষার্থী মাইদুল ইসলাম বলেন, ‘হলের ডাইনিং-এ প্রতি বেলায় ২০০ থেকে ৩০০ জনের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। খাবারের মান খুবি খারাপ ও অস্বাস্থ্যকর । এখানে পান করার জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই। ডাইনিং-এ যে পানি পান করা হয় তা দূষিত। বিশুদ্ধ পানির ব্যবস্থা না থাকায় আমাদের অনিরাপদ ও দূষিত পানি পান করতে হচ্ছে বাধ্য হয়ে। 

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুস্থতা এবং স্বাস্থ্যঝুঁকির বিষয়টা বিবেচনায় এনে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্থায়ীভাবে সমস্যা সমাধানের কথা বলেন।

এ ব্যাপারে জানতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ বলেন, ‘পারিবারিক কারণে হল প্রভোস্ট ছুটিতে ছিলেন। গতকাল সোমবার (২৫ আগস্ট) রংপুরে এসেছেন। হলে অন্যান্য সহকারী প্রভোস্টরা হলে যাচ্ছেন। কাজ করছেন।’

স্বদেশ প্রতিদিন/এমএম
স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বেরোবি   হল   শহীদ মুখতার ইলাহী হল   বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়   প্রভোস্ট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close