প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১:৪০ AM

সংগৃহীত ছবি
রাজধানীর সোনারগাঁও হোটেল সংলগ্ন ক্রসিং এলাকায় দায়িত্ব পালনের সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. সুমন রেজাকে ছুরিকাঘাত করে পালানো সেই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি জানান, কারওয়ান বাজার এলাকায় এডিসিকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ছিনতাইকারীকে চিহ্নিত করে গ্রেপ্তার করেছে ডিবি।
ডিবি কর্মকর্তারা বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিগগিরই বিস্তারিত তথ্য জানানো হবে।
উল্লেখ্য, গত ১২ আগস্ট সকালে এডিসির ওপর এ হামলার ঘটনা ঘটে।