বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮      ● আবারও প্রেক্ষাগৃহে ফিরছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’      ● নারীকে ধর্ষণ ও শিশুকে অপহরণের হুমকির অভিযোগ      ● যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী      ● অক্টোবর-ডিসেম্বরের মুদ্রানীতি: নীতি সুদহার ৯.৫০ শতাংশই      ● একনেকে রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প      ● মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা ওহাবসহ ১৪ জন আটক      ● ৯৪টি মোবাইলসহ আন্তঃজেলা চোরচক্রের ৮ সদস্য গ্রেপ্তার      ● জমি দখলের অভিযোগ, শুনানি শেষে নিষ্পত্তির আশ্বাস      ● নিয়মিত দৌড় কি হাঁটুর ক্ষতি করে?      ● রাতের আঁধারে বীর মুক্তিযোদ্ধার মার্কেট দখল, গ্রেপ্তার ২      ● সিলেটের নদীভাঙন-বন্যা ঠেকাতে স্থায়ী সমাধানে সরকার: বাণিজ্যমন্ত্রী      
নাগেশ্বরী চাঁদা দাবির প্রতিবাদে সংবাদসম্মেলন
কুড়িগ্রাম (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৭:৪৬ পিএম
তদন্ত সাপেক্ষে আইনি প্রতিকার চান পরিবারটি

তদন্ত সাপেক্ষে আইনি প্রতিকার চান পরিবারটি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় স্থানীয় মাতব্বর কর্তৃক চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। 

আজ সোমবার (২৫ আগস্ট) দুপুরে কচাকাটা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে বক্তব্য দেন নুর আলম ছকমলী। তিনি উপজেলার কচাকাটা থানার শিংগামারী ধারিয়ারপাড় দামালগ্রাম এলাকার বছির উদ্দিনের ছেলে।

তিনি অভিযোগ করেন, কিছুদিন আগে তাকে, তার মা ছকিনা বেগম ও তার ভাই আব্দুর রহিমকে তার বাবা বছির উদ্দিন ব্যাপারী চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি ২.১১ একর পরিমাণ জমি দানপত্র করে দেন। পরে ওই জমি ভোগদখলের ধান রোপণ করতে গেলে স্থানীয় প্রভাবশালী মাতব্বর মনিরুল ইসলাম মনির, নুরজামাল হোসেন, সাবেক ইউপি সদস্য সৈফুর রহমান, মোস্তফা মিয়া, রাশেদুল ইসলাম, নুর ইসলাম, শাহাজামালসহ কয়েকজনের একটি চক্র ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এবং চাঁদার টাকা না দিলে তাদেরকে প্রাণ নাশের হুমকি প্রদান করেন চক্রটি। 

এদিকে চাঁদা না দেয়ায় তারা দুই ভাই এখন বাড়ি ছাড়া হয়ে নিরাপত্তাহীনতায় আছেন। এছাড়াও তাদের ওই কৃষি জমিগুলো অনাবাদি হয়ে পড়ে আছে। এ বিষয়ে কুড়িগ্রাম পুলিশ সুপার বরাবর একটি অভিযোগ দেন তারা। তদন্ত সাপেক্ষে আইনি প্রতিকার চান পরিবারটি।

নুর আলমের বাবা বছির উদ্দিন জানান, তিনি খুশি হয়ে তার দুই ছেলেকে জমি দান করেছেন। কিন্তু তার আরেক ছেলে শাহাজামাল বিষয়টি নিয়ে এলাকার কিছু মাতব্বরদের সহযোগিতায় ঝামেলা সৃষ্টি করছে। 

এদিন সংবাদ সম্মেলনে নুর আলমের বাবা মা ও ভাই আব্দুর রহিমসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  নাগেশ্বরী   চাঁদা   সংবাদসম্মেলন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close