বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাদুল্লাপুরে যুবদলের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ককে শো-কজ
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ২:২৩ AM

বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম মিঠু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন রাকু কে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

গত শনিবার (২৩ আগস্ট) কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত একপত্রে সংগঠনের নীতি ও শৃঙ্খলা পরিপন্থি এহেন কাজে জড়িত থাকার জন্য আগামী ২ সেপ্টেম্বর/২০২৫ ইং তারিখের মধ্যে তাদের কে কারণ দর্শানোর জবাব দিতে বলা হয়েছে।

সেইসাথে জেলা যুবদল নেতৃ্ৃবৃন্দের দিক নির্দেশনা ব্যতিরেখে অগঠনতান্ত্রিক ভাবে উপজেলার রসুলপুর ইউনিয়ন যুবদলের কমিটি গঠন করায় জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভূট্রুর যৌথ স্বাক্ষরিতপত্রে তা বিলুপ্তি ঘোষণা করা হয়েছে।

প্রেরিত পত্রে আরো বলা হয়, দলীয় নিয়মনীতি, গঠনতন্ত্র ও জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাংগঠনিক দিকনির্দেশনার তোয়াক্কা না করে কিংবা তাদেরকে কোন কিছু না জানিয়ে নিজেদের ইচ্ছামাফিক ইউনিয়ন কমিটি গঠন করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম মিঠু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন রাখু। 

জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্রু বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিএনপি ও তার সহযোগী সকল সংগঠন একটি সুশৃঙ্খল দল। সাংগঠনিক বিরোধী কাজে যে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  সাদুল্লাপুর   যুবদল   আহ্বায়ক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close