প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১:৪৯ AM

এক প্রতিবেদনে ভারতীয় ইংরেজি দৈনিক দ্য ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে বলিউডের বিতর্কিত অভিনেত্রী খুশি মুখার্জির বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
তার বাড়ি থেকে ২৫ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ লাখ ৮১ হাজার টাকা) মূল্যের গহনা উধাও হয়েছে বলে খুশি মুখার্জির অভিযোগ করেন।
দ্য ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদনে বলা হয়, সন্দেহের তীর বাড়ির পরিচারিকার দিকেই, যিনি পলাতক রয়েছে ঘটনার পর থেকেই ।
প্রাক্তন স্প্লিটভিলা প্রতিযোগী খুশি বলেন, “নিজের বাড়ির ভেতরে যাকে বিশ্বাস করতাম, সেই যদি এমন বিশ্বাসঘাতকতা করে, সেটা ভীষণ কষ্টের। গহনা হারানোর চেয়েও বড় ক্ষতি হলো আমার নিরাপত্তা আর বিশ্বাস হারিয়ে যাওয়া।”
বাঙালি এই অভিনেত্রী বলেন, “খুব শিগগিরই পুলিশ তদন্ত শুরু করবে এবং পলাতক পরিচারিকাকে খুঁজে বের করার চেষ্টা করবে। আইনগতভাবে কঠোর পদক্ষেপ নিয়েছি।”
প্রসঙ্গত, ২০১৩ সালে খুশি মুখার্জি ‘অঞ্জল তুরাই’ সিনেমা দিয়ে শুরু করেন তামিল অভিনয় জীবন। এরপর তেলেগু ভাষায় অভিনয় করেছেন ‘ডোঙ্কা প্রেমা’, ‘হার্ট অ্যাটাক’ এবং ‘শ্রীনগর’ হিন্দি সিনেমায়। তবে বেশি জনপ্রিয়তা পেয়েছেন তিনি ভারতীয় টেলিভিশনের রিয়েলিটি শোগুলোতেই ।
প্রায়ই শিরোনাম হন খুশি মুখার্জি ব্যক্তিগত জীবনে সাহসী পোশাক ও খোলামেলা ভঙ্গিতে। কয়েক মাস আগে পাপারাজ্জিরা মুম্বাইয়ের একটি ক্যাফের বাইরে তাকে সাহসী পোশাকে ক্যামেরাবন্দি করে। পরে তুমুল বিতর্ক শুরু হয় সেই ছবি ভাইরাল হলে ।
স্বদেশ প্রতিদিন/কেআইকে