প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৬:১১ পিএম

জয়পুরহাটের পাঁচবিবিতে মূল্যায়ন, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো ৭ দিনব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫।
রোববার (২৪ আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য দপ্তরের আয়োজনে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অনিরুদ্ধ দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু এবং বালিঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন প্রমুখ।
মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। পরে শিল্পকলা একাডেমির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর সমাপ্তি ঘোষণা করা হয়।
স্বদেশ প্রতিদিন/ আরএফ