বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
একাধিক দেশে রয়েছে ইরানের অস্ত্র কারখানা, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৩:২৬ পিএম

ইরান একাধিক দেশে অস্ত্র তৈরির কারখানা গড়ে তুলেছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ। তবে কোন কোন দেশে এসব কারখানা স্থাপন করা হয়েছে, তা প্রকাশ করেননি তিনি। 

শুক্রবার (২২ আগস্ট) রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানান নাসিরজাদেহ।

তিনি আরও বলেন, গত এক বছরে ইরান উন্নত ও নিয়ন্ত্রণযোগ্য নতুন ওয়ারহেড পরীক্ষা করেছে। একই সময় ইরানের নৌবাহিনী ওমান উপসাগর ও উত্তর ভারত মহাসাগরে সমুদ্রপৃষ্ঠের লক্ষ্যবস্তুতে ক্রুজ মিসাইল নিক্ষেপ করে বৃহৎ সামরিক মহড়া চালিয়েছে। এর আগে গত মাসে ইরান ও রাশিয়া কাস্পিয়ান সাগরে যৌথ সামরিক মহড়া ‘কাসারেক্স ২০২৫’ আয়োজন করেছিল।

১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার কারণে আধুনিক অস্ত্র কেনার সুযোগ সীমিত হয়ে যায় ইরানের। এর ফলে দেশটি স্থানীয়ভাবে অস্ত্র উৎপাদন ও পুরোনো প্রযুক্তি আধুনিকীকরণের পথ বেছে নেয়।

নাসিরজাদেহ দাবি করেন, সম্প্রতি ইসরাইলের সঙ্গে সংঘাত যদি আরও দীর্ঘস্থায়ী হতো, তবে শেষ তিন দিনে ইসরাইল কোনো ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারত না। তার দাবি, ইরান এখনো তাদের সবচেয়ে নিখুঁত ক্ষেপণাস্ত্র ‘কাসেম বাসির’ ব্যবহার করেনি, যার পাল্লা প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার এবং এতে উন্নত গাইডেন্স সিস্টেম রয়েছে।

তার বক্তব্য অনুযায়ী, যুদ্ধের শুরুতে প্রায় ৪০ শতাংশ ক্ষেপণাস্ত্র আটকানো হলেও শেষে ৯০ শতাংশ লক্ষ্যবস্তুতে আঘাত হানে। তবে ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তারা ১২ দিনের যুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার সাফল্যের হার ছিল প্রায় ৯০ শতাংশ।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:   ইরান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close