বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চাঁদপুরে সরকারি সার গুদাম নির্মাণ কাজে বাধা ও গাড়ী ভাংচুর
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৩:১০ AM আপডেট: ২৪.০৮.২০২৫ ৩:১৬ এএম

চাঁদপুর সদরের আশিকাটিতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সার সংরক্ষণের গুদামের জন্য জমি বালু দিয়ে ভরাট কাজে পরপর দুবার বাধা প্রদানসহ তাদের ৪টি গাড়ী ভাঙচুর ও আটকে রাখার অভিযোগ উঠেছে। 

এ ঘটনার পর থেকে তাদের কাজও বন্ধ রাখা হয়েছে বলে দাবি করা হয়। বর্তমানে ঠিকাদার ও সেখানকার কর্মকর্তা কর্মচারীরা নিরাপত্তহীনতায় রয়েছেন। 

গত ২০ ও ২১ আগস্ট শহরতলীর বাবুরহাট জেলখানার কাছে ও ওয়ারলেস বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। এ নিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান এ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেড এর স্বত্ত্বাধিকারী লুৎফুল্লাহেল মাজেদ গত ২১ আগস্ট চাঁদপুর জেলা প্রশাসক ও চাঁদপুর সদর মডেল থানার ওসি বরাবর লিখিত অভিযোগ করেন। এ বিষয়ে পাশে থাকা সেনাবাহিনীর ক্যাম্পেও জানিয়েছেন তিনি।

লিখিত অভিযোগে লুৎফুল্লাহেল মাজেদ বলেন, ‘আমি এ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেড নামীয় ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক। আমরা ‘অল এসসিএল জেবি’ চাঁদপুরে বিসিআইসি বাফার গুদামে নির্মাণ প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠান। ভূমি উন্নয়ন কাজের অংশ হিসেবে আমাদের নিযুক্ত প্রতিষ্ঠান সম্রাট ট্রেডার্স আল বুরাজ বিডি ইন্টারন্যাশনাল (জেবি) এর মাধ্যমে গত ১৬ আগস্ট থেকে বালু ভরাট কার্যক্রম শুরু হয়। কিন্তু গত ২০ আগস্ট রাত অনুমান সাড়ে ৩ টার দিকে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা চাঁদপুর জেলখানার পাশে আমাদের একটি বালুভর্তি ট্রাক লোডিং পয়েন্ট থেকে প্রকল্প সাইটে যাচ্ছিল, সেটির গতিরোধ করে এবং ট্রাকের সামনের গ্লাস ভাঙচুর করে। 

এরপর পুনরায় গত ২১ আগস্ট বিকেল অনুমান ৫টার দিকে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা ওয়ারলেস বাজারের কাছে ট্রাকসহ পার্কিং এ থাকা আরও ৩ টি ট্রাকের সমস্ত গ্লাস ভাঙচুর করে। এর আধঘণ্টা পরে তারা পুনরায় উক্ত ঘটনাস্থলে এসে ট্রাকের চালকদের কাছ থেকে জোরপূর্বক ট্রাগুলোর চাবি কেড়ে নেয়। এ কারণে বর্তমানে আমাদের প্রতিষ্ঠানের সাইটে কর্মীরা মানসিকভাবে ভেঙে পড়েন এবং জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।


সরেজমিন গিয়ে দেখা যায়, বালু ভরাটের কাজ বন্ধ রয়েছে। তবে সেখানে বিসিআইসি কর্তৃক নিয়োজিত দুজন নিরাপত্তা কর্মী নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে নিরাপত্তাকর্মী আলমগীর খান জানান, এখানে তেমন কোনো ঘটনা দেখিনি। তবে ৩ থেকে ৪ দিন আগে ১০ থেকে ১২ জন লোক মোটরসাইকেল নিয়ে এই সাইটে আসেন। কিন্তু কি হয়েছে সেটা জানিনা। 

বালু ভরাটের দায়িত্বে থাকা সাব ঠিকাদার সম্রাট ট্রেডার্সের পরিচালক মো. আলিমুজ্জামান সম্রাট জানান, আমরা বিসিআইসি বাফার সারের গুদামের জন্য বরাদ্দকৃত ৪ একর জমিতে ২ কোটি ২০ লাখ টাকায় বালু ভরাটের কাজ নিয়েছি। ১৬ আগস্ট থেকে ওয়ারলেস কালামের বালু মহাল আমাদের বালু দেওয়া শুরু করেছেন। কিন্তু গত ১৭ আগস্ট স্থানীয় আশিকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি এম. এ. ইউসুফ মিন্টু মিজির নেতৃত্বে ১০ থেকে ১২ জন দলীয় লোক এসে এই কাজের ভাগ হিসেবে ৬০ লাখ টাকা দাবি করেন। নতুবা কাজ বন্ধ থাকবে বলে হুমকি দেন। পরে সম্রাট তাদের আপনারা পুরো কাজটাই নিয়ে যান, অথবা ফিফটি ফিফটি শেয়ারে করি। এতেও তারা রাজি হননি। তারা প্রতি ঘনফুট বালু ৩ টাকা করে দাবি করেন। কিন্তু আমি তাদের প্রতি ঘনফুট ২৫ পয়সা করে দিতে প্রস্তাব দিলে তারা তা প্রত্যক্ষান করেন।

বালু ব্যবসায়ী কালাম বলেন, আমার থেকে বালু নিয়ে তারা চলেগেছে। ওয়ারলেস এলাকাই এই ঘটনা ঘটেছে বলে শুনেছি।

এ বিষয়ে আশিকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মিন্টু মিজি বলেন, ‘এসব সত্য নয়, আর আমি এ বিষয়ে কিছুই জানিনা। কেউ যদি করে থাকে আমাদেরকে বলেন- ‘আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বাহার মিয়া বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। ঘটনাটি একজন এসআইকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছি। তিনি বিষয়টি তদন্ত করছেন।’

চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। অভিযোগকারীকে বলেছি আপনারা আসেন- কেন কারা এ ঘটনা ঘটিয়েছে জানান। সরকারি কাজ কেউ বন্ধ করা বা রাখার সুযোগই নেই। তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেয়া হবে।’

শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে সার সংরক্ষণ ও বিতরণের সুবিধার্থে বিসিআইসি কর্তৃক সারাদেশে বাস্তবায়নাধীন ৩৪ টি বাফার গুদাম নির্মাণ প্রকল্পের অংশ হিসেবেই চাঁদপুরে এই গুদামের প্রাথমিক কাজ শুরু হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সরকারি সার গুদাম নির্মাণ   চাঁদপুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close