বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গোয়ালন্দ পৌরসভার বহুতল মার্কেট নির্মাণে ধীরগতি
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৮:২৪ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার বহুতল মার্কেট নির্মাণে পাইলিং স্থাপনের কাজ শুরুতেই জটিলতায় পড়েছে। ৫০ ফুট দৈর্ঘ্যের পাইলগুলো সর্বোচ্চ চেষ্টা করেও ২৫-৪০ ফুটের বেশি মাটিতে পোতা সম্ভব হচ্ছে না। মাটি অত্যধিক শক্ত হওয়ার কারণে এমন সমস্যা দেখা দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

কাজের ধীরগতির কারণে ১০ মাস পেরিয়ে গেলেও ১৪০টি খুঁটির মধ্যে মাত্র ৩৫টি স্থাপন করা সম্ভব হয়েছে। ফলে মূল ভবনের নির্মাণ কাজ শুরু হওয়ার বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেন, প্রকল্প এলাকায় পাকা ফ্লোরযুক্ত দুটি টিনশেড মার্কেট থাকায় যথাযথ সয়েল টেস্ট না করে কাজের ড্রইং ও ডিজাইন অনুমোদন করা হয়েছে। এই অবস্থায় ১৮ আগস্ট থেকে পাইলিং স্থাপনের বিষয়ে পিডি অফিসের পরবর্তী নির্দেশনার জন্য গত পাঁচ দিন ধরে কাজ বন্ধ রাখা হয়েছে।

প্রকল্পের তদারকিতে থাকা আইইউজিআইপি প্রকৌশলী নাসরিন আক্তার শিমা বলেন, “সয়েল টেস্ট অনেক আগে করা হয়েছে। বাস্তবতা হলো, আমরা ৫০ ফুট পিলার কোথাও পুরোপুরি পুততে পারছি না। বিষয়টি পিডি অফিসে জানানো হয়েছে। নির্দেশনা পেলে সেই অনুযায়ী কাজ করা হবে।”

ঠিকাদারি প্রতিষ্ঠান তাশা কনস্ট্রাকশন লিমিটেড ও জান্নাত কনস্ট্রাকশন এর স্থানীয় প্রতিনিধি সালাউদ্দিন চৌধুরী বলেন, মাটি শক্ত হওয়ার কারণে পাইলগুলো পুরোপুরি পোতা সম্ভব হচ্ছে না। কাজ বাস্তবায়নের জন্য প্রস্তুতি রয়েছে।

খুঁটিগুলো স্থাপনে নিয়োজিত বিলটেক্স টেকনোলজি কোম্পানির চালক মিঠুন বিশ্বাস জানান, ৪২০ টন ক্ষমতার হাইড্রোলিক কমপ্রেসার ব্যবহার করা হলেও যথাযথ পোতা সম্ভব হচ্ছে না। জায়গার সংকটও কাজকে ব্যাহত করছে।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী ফেরদৌস আলম খান স্বীকার করেন, সয়েল টেস্ট ও ডিজাইনের পার্থক্যের কারণে পাইলের দৈর্ঘ্য কমিয়ে কাজ করতে হচ্ছে। পুরনো মার্কেট অপসারণের কারণে কাজ শুরু দেরি হয়েছে।

পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান বলেন, সমস্যাটি পিডি অফিসে জানানো হয়েছে। পরবর্তী লিখিত নির্দেশনা না পাওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ইতিমধ্যে ২ কোটি টাকার বেশি ব্যয় করেছে এবং ৭৫ লক্ষ টাকার বিল পেয়েছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  গোয়ালন্দ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close