বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের সেনাপ্রধানের হুংকার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ১:৪৫ পিএম আপডেট: ২৩.০৮.২০২৫ ১:৪৮ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন আগ্রাসনের আরও কঠোর প্রতিশোধ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি।

গতকাল শুক্রবার (২২ আগস্ট) জাতীয় প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহকে পাঠানো এক বার্তায় তিনি বলেন, তেহরানের ওপর আঘাত এলে জবাব হবে আরও ভয়াবহ ও চূর্ণ-বিচূর্ণ। 

জেনারেল হাতামি উল্লেখ করেন, ১৯৮০-৮৮ সালের ইরাকের আরোপিত যুদ্ধ এবং সাম্প্রতিক ইসরায়েল-মার্কিন আগ্রাসনের সময় প্রতিরক্ষা খাতে ইরানের অগ্রগতি বিশ্বকে দেখিয়েছে দেশটির শক্তি ও সক্ষমতা। আজও সেনাবাহিনী আগের মতোই প্রস্তুত, যাতে যে কোনো আক্রমণকারীকে অনুশোচনাপ্রসূত শিক্ষা দেওয়া যায়।

এদিকে উত্তর ভারত মহাসাগর ও ওমান সাগরে ইরানের নৌবাহিনী সদ্য শেষ করেছে দুই দিনব্যাপী মহড়া ‘ইকতেদার ১৪০৪’। এতে উন্নত প্রযুক্তির নৌ ক্রুজ ও জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়, যেগুলো ভূপৃষ্ঠ ও সমুদ্রের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানে।

মহড়ার মূল পর্বে গাইডেড মিসাইল ক্রুজার ‘জেনেভেহ’ ও ডেস্ট্রয়ার ‘সাবালান’ থেকে একযোগে ছোড়া হয় ‘নাসির’, ‘গাদির’ ও ‘কাদের’ নামের বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র। এছাড়া ব্যবহার করা হয় উপকূলীয় ও সমুদ্রভিত্তিক ক্ষেপণাস্ত্র সিস্টেম, ভূপৃষ্ঠের জাহাজ, বিমান ইউনিট ও ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা।


সূত্র: পার্স টুডে

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  যুক্তরাষ্ট্র   ইরান   ইসরায়েল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close