প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ১:৫৮ পিএম

সংগৃহীত ছবি
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, কিছু প্রতারক চক্র মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া হজ ও ওমরাহ প্যাকেজ ফেসবুক ও ইউটিউবে প্রচার করে যাত্রীদের আকৃষ্ট করছে। ফলে অনেক যাত্রী প্রতারণার শিকার হচ্ছেন।
সম্প্রতি মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হজ ও ওমরাহ যাত্রীদের সতর্ক করা যাচ্ছে যে, অনুমোদিত তালিকা যাচাই না করে কোনো এজেন্সিকে অর্থ প্রদান করা যাবে না।
প্রতি বছর মন্ত্রণালয় যোগ্য হজ ও ওমরাহ এজেন্সির তালিকা তাদের ওয়েবসাইট ও হজ পোর্টাল (www.hajj.gov.bd) এ প্রকাশ করে। তাই যাত্রীরা শুধুমাত্র এই লাইসেন্সপ্রাপ্ত এজেন্সি থেকেই হজ ও ওমরাহ প্যাকেজ কেনার পরামর্শ দেওয়া হচ্ছে।