বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বন্ধ হয়ে গেছে ৭৫ হাজার কারখানা, হুমকির মুখে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁত শিল্প
বাণিজ্য ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৯:২৩ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি পাওয়া টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি বর্তমানে টিকে থাকার লড়াই করছে। পৃষ্ঠপোষকতা ও সহায়তার অভাবে ধীরে ধীরে ধ্বংসের পথে এগোচ্ছে এই শিল্প। একসময় জেলার এক লাখ তাঁতের মধ্যে এখন প্রায় ৭৫ হাজারই বন্ধ হয়ে গেছে। সচল তাঁতগুলোর অবস্থাও শোচনীয়।

করোনা মহামারির সময় বড় অঙ্কের লোকসানে পড়েন তাঁত মালিকরা। তখন প্রায় তিন-চতুর্থাংশ তাঁত বন্ধ হয়ে যায়। পরবর্তীতে কেউ কেউ ব্যাংক ও এনজিও থেকে উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসা পুনরায় চালু করলেও লোকসান কাটিয়ে ওঠা সম্ভব হয়নি।

উৎপাদন ব্যয় বেড়ে গেলেও বাজারে শাড়ির ন্যায্য দাম না পাওয়ায় তাঁতিরা দিশাহারা হয়ে পড়েছেন। খরচ মেটাতে না পারায় অনেক মালিক ব্যবসা গুটিয়ে ফেলতে বাধ্য হচ্ছেন।

বেশিরভাগ তাঁতি পেশা ছেড়ে দিয়েছেন। যারা এখনো কাজ করছেন, তারাও যথাযথ মজুরি পাচ্ছেন না। কম আয়ের কারণে সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে তাঁদের। ফলে অনেকেই বিকল্প পেশায় চলে যাচ্ছেন।

টাঙ্গাইল তাঁত বোর্ডের লিয়াজোঁ অফিসার মো. জাহিদুর রহমান জানিয়েছেন, তাঁত শিল্প রক্ষায় স্বল্প সুদে ঋণ প্রদানের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। খুব শিগগিরই তা কার্যকর হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

বর্তমানে জেলায় সচল তাঁতের সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ১৫ হাজারেরও কম। ঐতিহ্যবাহী এই শিল্প টিকিয়ে রাখতে দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে পুরোপুরি বিলীন হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  তাঁত শিল্প  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close