শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পুতিন-জেলেনস্কির মধ্যে কোনো বৈঠকের পরিকল্পনা হয়নি: রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৯:০৬ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে কোনো বৈঠকের পরিকল্পনা হয়নি বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

গতকাল শুক্রবার (২২ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, “এখন পর্যন্ত এজেন্ডা চূড়ান্ত হয়নি, তাই বৈঠকের কোনো প্রস্তুতিও নেই।”

বৈঠকের জন্য রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যেসব প্রাথমিক সমঝোতা প্রয়োজন, এখন পর্যন্ত সেগুলো হয়নি উল্লেখ করে এনবিসিকে ল্যাভরভ আরও বলেন, “প্রস্তাবিত এই বৈঠকের জন্য ওয়াশিংটন এবং কিয়েভকে ন্যাটোর সদস্যপদ, অঞ্চল বিনিময়সহ বেশ কয়েকটি নীতিতে প্রাথমিক সমঝোতায় আসতে হবে; কিন্তু জেলেনস্কি সেসব সমঝোতার প্রতিটিতে এখনও নেতিবাচক অবস্থানে আছেন।”

এর আগে গত ১৫ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলাস্কায় প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেন। তিন দিন পর ১৮ আগস্ট হোয়াইট হাউসে ট্রাম্প বৈঠক করেন জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে। সেই বৈঠকের পর ট্রাম্প ঘোষণা দেন, শিগগিরই তার প্রশাসনের উদ্যোগে পুতিন-জেলেনস্কি বৈঠক অনুষ্ঠিত হতে পারে এবং যুক্তরাষ্ট্রই এর আয়োজক হবে।

তবে ল্যাভরভ ওই বৈঠককে সমালোচনা করে বলেন, “ইউরোপীয় নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক ছিল রাশিয়াকে চাপে ফেলার এক ব্যর্থ প্রয়াস।”

সূত্র : এএফপি

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  পুতিন-জেলেনস্কি   রাশিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close