মেঘনা নদী থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৯:৩৬ পিএম আপডেট: ২২.০৮.২০২৫ ৯:৫৯ PM

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চরবলাকী এলাকা সংলগ্ন মেঘনা নদী থেকে ভাসমান অজ্ঞাত এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
আজ শুক্রবার (২২ আগস্ট) দুপুরে স্থানীয়রা মেঘনা নদীতে মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে কলাগাছিয়া নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হবে।
তথ্যের সত্যতা নিশ্চিত করেন নারায়নগঞ্জের কলাগাছিয়া নৌফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সালেহ আহম্মেদ।
স্বদেশ প্রতিদিন/কেআইকে