বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
মাত্র ৩ টাকায় খাঁটি ছানার সুস্বাদু রসগোল্লা
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৮:১৮ পিএম আপডেট: ২২.০৮.২০২৫ ৮:৩৫ PM

ঝিনাইদহের মহেশপুরে মাত্র ৩ টাকায় মিলছে খাঁটি ছানার তৈরি সুস্বাদু রসগোল্লা। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এই রসগোল্লার স্বাদে মুগ্ধ স্থানীয়রা বলছেন, একবার খেলে বারবার কিনতে ইচ্ছে করে। আকারে ছোট হলেও গুণে বড় বড় দোকানের মিষ্টিকেও হার মানিয়েছে এটি। কৃত্রিম রং বা ঘ্রাণ ছাড়াই তৈরি এই মিষ্টিতে শুধুই খাঁটি দুধের স্বাদ।

এই রসগোল্লার কারিগর শিবানন্দপুর গ্রামের বাসিন্দা সুমাল ঘোষ। তিন দশকেরও বেশি সময় ধরে তিনি নিজ হাতে মিষ্টি তৈরি করে মহেশপুর উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বিক্রি করে আসছেন। প্রতিদিন সকালে বাইসাইকেল নিয়ে বের হন তিনি, সঙ্গে থাকে রসগোল্লা ভর্তি হাড়ি।

এক সময় প্রতিটি রসগোল্লা ২ টাকায় বিক্রি হলেও বর্তমানে তিনি বিক্রি করছেন মাত্র ৩ টাকায়। দাম সামান্য বাড়লেও ক্রেতার সংখ্যা কমেনি, বরং বেড়েছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় এক হাজার পিস রসগোল্লা বিক্রি করেন তিনি। সেই আয় দিয়েই চলে তার সাদামাটা সংসার।

স্থানীয় ক্রেতা রফিকুল ইসলাম বলেন, ‘৩ টাকায় এত সুস্বাদু রসগোল্লা পাওয়া সত্যিই আশ্চর্যের। আমরা প্রতিদিনই তার কাছ থেকে কিনি। দাম কম, স্বাদ অসাধারণ।’

একই কথা বলেন স্থানীয় এক শিক্ষক মাহবুব হোসেন। তিনি বলেন, ‘বড় দোকানের রসগোল্লার চেয়ে সুমাল ঘোষের বানানো রসগোল্লা অনেক বেশি খাঁটি ও সুস্বাদু। তাই বাজারে যত মিষ্টির দোকানই থাকুক, মানুষ ওনার কাছেই ভিড় জমায়।’

রাসেল হোসেন, এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘সুমাল ঘোষের রসগোল্লা এখন এলাকায় এক নাম্বার। কম দামে মানসম্মত মিষ্টি পাওয়ায় প্রতিদিনই তার ক্রেতা বাড়ছে।’

নিজের সম্পর্কে বলতে গিয়ে সুমাল ঘোষ বলেন, ‘কম লাভ, বেশি বিক্রিই আমার ব্যবসার নীতি। দিনে এক হাজার পিস বিক্রি করতে পারলেই সংসার চলে যায়। সৃষ্টিকর্তার কৃপায় মানুষ আমার মিষ্টির স্বাদ পছন্দ করছে -এটাই আমার বড় প্রাপ্তি।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ৩ টাকার রসগোল্লাহ   ঝিনাইদহ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close