বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
ইরানের তেল বাণিজ্যের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৪:১১ পিএম

যুক্তরাষ্ট্র ইরানের অবৈধ তেল রপ্তানিতে সহায়তাকারী ব্যক্তি ও কোম্পানিগুলোর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ আগস্ট) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

এক প্রতিবেদনে এই তথ্য জানায় ইরানের সংবাদ সংস্থা মেহের।

বিবৃতিতে জানানো হয়, চীনভিত্তিক দুটি অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য টার্মিনাল অপারেটরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, তারা যুক্তরাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ ঘোষিত একাধিক ট্যাঙ্কারের মাধ্যমে লাখ লাখ ব্যারেল ইরানি তেল আমদানি করেছে।

এছাড়া মার্কিন ট্রেজারি বিভাগ নিষেধাজ্ঞা দিয়েছে গ্রিক নাগরিক আন্তোনিওস মার্গারাইটিস, তার পরিচালিত নেটওয়ার্ক ও একাধিক জাহাজ কোম্পানির ওপর। অভিযোগে বলা হয়, তিনি ইরানি তেল পরিবহনের জন্য তার প্রভাব ও নৌবাণিজ্য সংযোগ ব্যবহার করেছেন।

যুক্তরাষ্ট্র আরও কয়েকটি জাহাজ ও অপারেটিং কোম্পানিকেও নিষিদ্ধ তালিকায় অন্তর্ভুক্ত করেছে, যারা এই অবৈধ কার্যক্রমে যুক্ত ছিল বলে দাবি করা হয়েছে।

এক বিবৃতিতে ওয়াশিংটন বলেছে, ‘এই পদক্ষেপগুলো তেহরানের উন্নত অস্ত্র কর্মসূচিতে অর্থায়ন, সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন এবং আমাদের সৈন্য ও মিত্রদের নিরাপত্তার জন্য হুমকি প্রতিহত করার অংশ।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ইরান   তেল   বাণিজ্র   মার্কিন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close