শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের জেরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ
হেলথ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৯:৪৯ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এক নতুন গবেষণায় দেখা গেছে, ডেঙ্গু প্রাদুর্ভাবের সঙ্গে জলবায়ু পরিবর্তনের সরাসরি সম্পর্ক রয়েছে। বিশেষ করে আমেরিকা মহাদেশে এল নিনো আবহাওয়ার পাঁচ মাস পর ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।

গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) সায়েন্স ট্রান্সলেশনাল মেডিসিনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। 

নেচার ম্যাগাজিন জানিয়েছে, গবেষণায় মশাবাহিত এই রোগ ও আবহাওয়ার মধ্যে স্পষ্ট সম্পর্ক পাওয়া গেছে। ২০২৪ সালে ওই অঞ্চলে ১ কোটি ৩০ লাখ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। ডেঙ্গু চার ধরনের ভাইরাসের মাধ্যমে ছড়ায় এবং এটি এডিস মশার মাধ্যমে সংক্রমিত হয়। রোগটির কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই; জ্বর, তীব্র শারীরিক ব্যথা এবং কখনও মৃত্যুও ঘটতে পারে।

গবেষকরা ১৪টি দেশের প্রায় তিন দশকের তথ্য বিশ্লেষণ করেছেন। এতে দেখা গেছে, ডেঙ্গুর সংক্রমণ ছয় মাসের ব্যবধানে ওঠানামা করে এবং এক অঞ্চলের সংক্রমণ অন্য অঞ্চলের সঙ্গে হাজার কিলোমিটার দূরে মিল রেখে দেখা যায়।

গবেষণার সহলেখক, ইউনিভার্সিটি অব কলোরাডো স্কুল অব পাবলিক হেলথের সংক্রামক রোগ বিশেষজ্ঞ তালিয়া কোয়ান্ডেলেসি বলেন, “এই ফলাফল কোনো অঞ্চলে কখন ডেঙ্গু মহামারি দেখা দিতে পারে তা পূর্বাভাস দিতে সাহায্য করবে, যা পরিকল্পনা ও প্রস্তুতিতে কাজে লাগবে।” তিনি আরও জানান, উষ্ণ আবহাওয়ায় ডেঙ্গু ভাইরাস দ্রুত বৃদ্ধি পায় এবং তাপমাত্রা বেশি হলে মশার দেহে ভাইরাসের ইনকিউবেশন সময় কমে যায়, ফলে সংক্রমণ আরও কার্যকর হয়।

তবে শুধুই জলবায়ুই দায়ী নয়। হার্ভার্ড টি.এইচ. চ্যান স্কুল অব পাবলিক হেলথের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মারসিয়া ক্যাস্ট্রো বলেন, “জনগোষ্ঠীর রোগ প্রতিরোধ ক্ষমতা ও শহুরে অস্বাস্থ্যকর পরিবেশও বড় ভূমিকা রাখে। এল নিনোর মতো চরম আবহাওয়া স্থানীয় শহুরে সমস্যাকে আরও তীব্র করে তোলে।”

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  জলবায়ু   ডেঙ্গু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close