বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সীমান্তে বিজিবি সদস্যকে আটকের দাবি বিএসএফের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ১০:১৪ AM আপডেট: ২২.০৮.২০২৫ ১:৫৪ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) এর একজন সদস্যকে আটক করেছে বলে দাবি করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। সীমান্ত পেরিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের সেপাহিজলা জেলার কামঠানা গ্রামে প্রবেশ করার পর সশস্ত্র বিজিবি সদস্য মোহাম্মদ মিরাজ ইসলামকে আটক করা হয়।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

আটককৃত বিজিবি সদস্যের নাম মোহাম্মদ মিরাজ ইসলাম।

সংবাদমাধ্যমটি বলছে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বৃহস্পতিবার এক সশস্ত্র বাংলাদেশি সীমান্তরক্ষীকে আটক করেছে। তিনি ত্রিপুরার সেপাহিজলা জেলার কামঠানা গ্রাম হয়ে সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেছিলেন বলে অভিযোগ উঠেছে।

বিএসএফ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে মধুপুর থানার আওতাধীন কামঠানা এলাকায় এ ঘটনা ঘটে। আটক হওয়া সদস্যের নাম মোহাম্মদ মিরাজ ইসলাম। তিনি ব্রাহ্মণবাড়িয়ার মাদলা এলাকায় দায়িত্ব পালনরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৬০তম ব্যাটালিয়নের সদস্য।

সূত্রগুলো জানিয়েছে, মিরাজ অপর এক বিজিবি সদস্যকে সঙ্গে নিয়ে সীমান্তের ১৩৬-১৩৭ নম্বর গেট দিয়ে প্রায় ১০০ মিটার ভারতের ভেতরে প্রবেশ করেন এবং একটি চা-বাগানে ঢুকে পড়েন। বিএসএফ সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা মিরাজকে আটক করতে সক্ষম হলেও অপর সদস্য সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরে যেতে সক্ষম হন।

বর্তমানে আটক বিজিবি সদস্যকে কামঠানা বিএসএফ ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিএসএফের এক কর্মকর্তা বলেন, “তিনি অস্ত্রসজ্জিত ছিলেন। তার উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।”

এদিকে বিএসএফ ও বিজিবির কমান্ডেন্টদের মধ্যে টেলিফোনে যোগাযোগ হয়েছে। আজ শুক্রবার (২২ আগস্ট) পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসার সম্ভাবনা রয়েছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  বিজিবি   বিএসএফ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close