বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চার ঘণ্টার অস্ত্রোপচারে পৃথক হলো যমজ জুহি-রুহি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৪:৩৪ AM

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সফল অস্ত্রোপচারের মাধ্যমে জন্মগতভাবে জোড়া লাগানো যমজ শিশু জুহি ও রুহিকে আলাদা করা হয়েছে। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন শিশু সার্জারি বিভাগের অধ্যাপক কানিজ হাসিনা।

তিনি জানান, নীলফামারীর জলঢাকার ওবায়দুল ইসলাম ও শিরীনা বেগম দম্পতির যমজ কন্যা ১৩ জানুয়ারি ঢামেকে ভর্তি হয়। দীর্ঘ পর্যবেক্ষণ ও চিকিৎসা শেষে ২৪ জুন চার ঘণ্টাব্যাপী জটিল অস্ত্রোপচারের মাধ্যমে তাদের সফলভাবে পৃথক করা হয়।

এই অপারেশনে শিশু সার্জারি, প্লাস্টিক সার্জারি, নিওনেটোলোজি, রেডিওলজি অ্যান্ড ইমেজিং, অর্থোপেডিক, নিউরো সার্জারি ও অ্যানেস্থেসিওলোজি বিভাগসহ একাধিক বিভাগের চিকিৎসকরা অংশ নেন।

অস্ত্রোপচারের সময় উপস্থিত ছিলেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান খান, সহকারী পরিচালক আশরাফুল আলমসহ অন্যান্য চিকিৎসকরা।

চিকিৎসকরা জানান, জটিল এই সার্জারির মাধ্যমে জুহি-রুহিকে আলাদা করতে সক্ষম হওয়া ঢামেক হাসপাতালের জন্য এক বড় সফলতা। বর্তমানে তারা বাবা-মায়ের কোলে সুস্থ রয়েছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  ঢামেক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close