শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দেশে পেঁয়াজ আমদানি কমাতে কৃষকদের প্রশিক্ষণ
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৭:৫২ পিএম আপডেট: ২১.০৮.২০২৫ ৭:৫৮ PM

রাজবাড়ীতে ‘বাংলাদেশের পেঁয়াজ উৎপাদন এলাকায় জলবায়ুর প্রতিকূল প্রভাব প্রশমনে অংশীদারিত্বের ভিত্তিতে কৃষক পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণের অভিযোজন প্রকল্প’-এর আওতায় দুই দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২০ আগস্ট) ও বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০ থেকে বিকেল ৪ প্রযন্ত জেলা উপ-পরিচালকের কার্যালয়ের হল রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় জেলা দুই শতাধিক কৃষক অংশ নেয়। 

এসময় উপপরিচালক ডা. মো. শহিদুল ইসলাম, প্রকল্প পরিচালক ডা. মো. মাহফুজুর রহমান, রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান, বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, কালুখালী উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার, পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা তোফাজ্জল হোসেন, গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার উপস্থিত ছিলেন। 

প্রশিক্ষকগণ এ সময় কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি এয়ার ফ্লো মেশিন ব্যবহার করে দীর্ঘদিন পেঁয়াজ কিভাবে সংরক্ষণ করা যায় সে বিষয়ে আলোচনা করে। অল্প জাইগায় দীর্ঘ ৯ মাস পেঁয়াজের গুণগত মান অক্ষুন্ন রেখে সংরক্ষণের পরামর্শ দেয়। পরে একটি এয়ার ফ্লো মেশিনের কিভাবে ৩শ মণ পেয়াজ সংরক্ষণ করতে হয় সেটি দেখানো হয় প্রশিক্ষণ কর্মশালায়। 

অংশীদারিত্বের ভিত্তিতে কৃষক পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণের অভিযোজন প্রকল্প পরিচালক ডা. মো. মাহফুজুর রহমানের দাবি, দেশের মোট উৎপাদিত পেঁয়াজের থেকে চাহিদা কম। তবে সঠিক সংরক্ষণের অভাবে প্রতি বছর বিদেশ থাকে ৪ থেকে ৫ লক্ষ মেট্রিক টন পেয়াজ আমদানি করতে হয়। আমদানি নির্ভরতা কমাতে কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে দেওয়া হবে এয়ার ফ্লো মেশিন। এতে কৃষক যেমন অর্থনৈতিকভাবে উপকৃত হবে, তেমনি দেশে আমদানি নির্ভরতা কমবে। 

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  আমদানি   পেয়াজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close