শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নিজের নামেই মেয়ের নাম রাখবেন কিয়ারা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৭:৫১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বলিউডের জনপ্রিয় তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি গত ১৫ জুলাই কন্যাসন্তানের বাবা-মা হন। যদিও তারা এখনও মেয়ের নাম বা ছবি প্রকাশ করেননি, তবে কিয়ারা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তার মেয়ের নাম ‘কিয়ারা’ রাখতে চান অভিনেত্রী।

এ নিয়ে অভিনেত্রী বলেছিলেন, “আমি ভেবেছিলাম, কী সুন্দর নাম! আমার যদি মেয়ে হয়, তার নাম কিয়ারা রাখব। কিন্তু তার আগে আমার নিজের জন্যই একটি নামের দরকার ছিল, তাই আমি এই নামটি ব্যবহার করা শুরু করি।”

মূলত, কিয়ারার আসল নাম আলিয়া আদভানি। কিন্তু আলিয়া ভাটের সঙ্গে নামের বিভ্রান্তি এড়াতে তিনি নিজের নাম পরিবর্তন করেন বলে সাক্ষাৎকারে জানান অভিনেত্রী।

কিয়ারা বলেন, “২০১৪ সালে যখন আমি বলিউডে পা রাখি, তখন থেকেই আমার নাম কিয়ারা। আমি দর্শককে আলিয়া ভাটের সঙ্গে বিভ্রান্ত করতে চাইনি, কারণ তিনি তখন একজন সুপারস্টার ছিলেন। নিজের একটি আলাদা পরিচয় তৈরি করাটা আমার কাছে সঠিক মনে হয়েছিল।”

কিয়ারা এও জানান, প্রিয়াঙ্কা চোপড়া ও রণবীর কাপুরের ছবি ‘আনজানা আনজানি’-তে কিয়ারা নামটি শুনেছিলেন এবং তখনই নামটি তার খুব ভালো লেগে যায়। 


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  কিয়ারা   অভিনয়   মেয়ে  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close