শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
মালয়েশিয়া সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৩:২১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ২২ থেকে ২৪ আগস্ট মালয়েশিয়া সফর করবেন। তার এ সফরের সার্বিক আয়োজন করছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স –মালয়েশিয়া চ্যাপ্টার।

তিনদিনের এ সফরে তিনি প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং বিভিন্ন পেশাজীবীর সঙ্গে মতবিনিময় ও নৈশভোজে অংশগ্রহণ করবেন। এছাড়াও বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার কর্মকর্তাদের সঙ্গেও তার সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সফরের অংশ হিসেবে একটি গ্র্যান্ড পাবলিক ইভেন্ট আয়োজন করা হবে, যেখানে ৩০০-র বেশি প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করবেন। এ মহাসমাবেশে রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই বিপ্লবের অংশগ্রহণকারী, ছাত্রছাত্রী এবং প্রবাসী জনসাধারণ উপস্থিত থাকবেন। পাশাপাশি তিনি বিভিন্ন পেশাজীবী সংগঠন, মানবাধিকার কর্মী, সাংবাদিক এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন। আলোচনায় বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন, প্রবাসীদের অধিকার, সামাজিক দায়বদ্ধতা, মানবাধিকার সুরক্ষা এবং রাষ্ট্রগঠনে প্রবাসীদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা আসবে বলে আশা করা হচ্ছে।

আয়োজকদের মতে, এই সফরের মূল উদ্দেশ্য হলো গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের পরিবর্তন ও নতুন সম্ভাবনা প্রবাসীদের সঙ্গে ভাগাভাগি করা এবং তাদের রাষ্ট্রগঠনে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করা। এ সফরের মাধ্যমে প্রবাসীরা দেশের রাজনৈতিক অগ্রযাত্রা ও গণ-আন্দোলনের অভিজ্ঞতা নিয়ে সরাসরি আলোচনার সুযোগ পাবেন।

এ প্রসঙ্গে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের কেন্দ্রীয় সদস্য মো. এনামুল হক বলেন, “নাহিদ ইসলামের এই সফর প্রবাসী বাংলাদেশিদের জন্য অনুপ্রেরণার উৎস হবে এবং তাদের রাষ্ট্রগঠনে সক্রিয় ভূমিকা পালনে উদ্বুদ্ধ করবে।”

কেন্দ্রীয় সদস্য আলমগীর চৌধুরী আকাশ বলেন, “প্রবাসীদের এই সফর থেকে নতুন দিকনির্দেশনা ও উদ্দীপনা পাওয়া যাবে, যা বাংলাদেশকে এগিয়ে নিতে ইতিবাচক ভূমিকা রাখবে।”

এদিকে তার এই সফরকে ঘিরে মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স–মালয়েশিয়া চ্যাপ্টারের বিশ্বাস, এই সফর প্রবাসীদের অংশগ্রহণ আরও জোরদার করবে এবং বাংলাদেশকে একটি নতুন সম্ভাবনার পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  মালয়েশিয়া   সফর   নাহিদ ইসলাম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close