প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৩:২২ পিএম আপডেট: ২১.০৮.২০২৫ ৩:২৭ PM

সংগৃহীত ছবি
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫’ কর্মসূচির সফল বাস্তবায়নের উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী পিলখানার বিজিবি সদর দপ্তরের শহীদ ক্যাপ্টেন আশরাফ হল সংলগ্ন পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করে এ কর্মসূচির উদ্বোধন করেন।
‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে তুলে ধরে তিনি বলেন, মাছের আমিষ পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত, এবং দেশের মানুষের প্রোটিন চাহিদার ৬০ শতাংশ পূরণ করে। এছাড়া মাছ চাষ আয়বর্ধক ও কর্মসংস্থানের একটি গুরুত্বপূর্ণ উৎস।
বিজিবি মহাপরিচালক বিজিবির প্রতিটি স্থাপনার পুকুর-জলাশয় সংস্কার করে সেখানে মাছ চাষের আহ্বান জানান। এছাড়াও, বিজিবির প্রতিটি সদস্যকে দেশের সব মহৎ কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে দেশ গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান।