মুখে রুচি না থাকলে বা খাওয়ার সময় একটু স্বাদহীন লাগে, তখন চাটনির মতো ছোটো পরিমাণের কিন্তু স্বাদে ভরপুর কিছুই আমাদের মনোরঞ্জন করে। নানা ফল দিয়ে তৈরি চাটনি শুধু মুখের স্বাদ বাড়ায় না, বরং খাবারের সঙ্গে নতুন এক রোমাঞ্চকর অনুভূতিও যোগ করে। এই মৌসুমে বাজারে পাওয়া যাচ্ছে তাজা পেয়ারা। ঘরে বসেই এই সুগন্ধি এবং মুখরোচক পেয়ারার চাটনি তৈরি করা সম্ভব, যা স্বাদ ও পুষ্টিতে ভরপুর।
উপকরণ:
পেয়ারা কুচি – ২ কাপ
রসুন কোয়া – ৫টি
কাঁচা মরিচ – ১০টি
আদা – ছোট এক টুকরা
লবণ – স্বাদমতো
প্রণালী:
পেয়ারা ধুয়ে ছোট ছোট টুকরো করে নিন। এরপর কাঁচা মরিচ কেটে, রসুন ও আদা খোসা ছাড়িয়ে ব্লেন্ড করে নিন। এবার কাঁচা মরিচ, আদা ও রসুন বাটা লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিন। ব্লেন্ডারে পেয়ারা ও লবণ মিশিয়ে পেস্ট তৈরি করুন। একটি পাত্রে পেয়ারার মিশ্রণের সঙ্গে অন্য উপাদানগুলো মিশিয়ে নিন। এবার প্রস্তুত সুস্বাদু পেয়ারার চাটনি।