শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া বেড়েছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৪:৫৮ AM

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৫০ টাকা থেকে বাড়িয়ে ৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য সপ্তাহের সাত দিনই হাফ ভাড়া নেওয়ার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ আয়োজিত জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

সভায় পরিবহন মালিকরা ভাড়া বাড়ানোর দাবি জানান। এ নিয়ে সভায় উপস্থিত বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম ও ছাত্র ফেডারেশনের প্রতিনিধিরা যুক্তি-তর্ক উপস্থাপন করেন। সরকারি প্রজ্ঞাপন ও ভাড়ার হিসাব অনুযায়ী রুটটির ন্যায্য ভাড়া প্রায় ৬০ টাকা আসে বলে উল্লেখ করা হয়। পরবর্তীতে ভাড়া নির্ধারণের দায়িত্ব জেলা প্রশাসকের ওপর ন্যস্ত করা হয়।

জেলা প্রশাসক বলেন, “আমাকে আইনের ভেতর থেকেই সিদ্ধান্ত নিতে হবে। সবার ন্যায্য দাবি বিবেচনা করেই ভাড়া ৫০ টাকা থেকে বাড়িয়ে ৫৫ টাকা করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য সাত দিনই হাফ ভাড়া নিতে হবে। নিয়ম ভঙ্গকারীদের আইনের আওতায় আনা হবে।”

তবে এই সিদ্ধান্ত মেনে নেয়নি যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। সংগঠনটির আহ্বায়ক রফিউর রাব্বী বলেন, “আমরা ভাড়া বৃদ্ধির বিরোধিতা করেছি। কিন্তু বিএনপি-জামায়াতসহ প্রেস ক্লাব সভাপতি ভাড়া বাড়ানোর পক্ষে অবস্থান নেওয়ায় সংখ্যাগরিষ্ঠতার কারণে এ সিদ্ধান্ত হয়েছে। যাত্রী অধিকার ফোরাম এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। আমরা পরবর্তীতে পদক্ষেপ নেব।”

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মাঈনুদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলনের মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, খেলাফত মজলিসের মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ, জেলা বাস মালিক সমিতির সভাপতি রওশন সরদার, জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনাসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  নারায়ণগঞ্জ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close