প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ১২:২৬ AM

ফেনীর সোনাগাজীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) বিকেলে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা পৌরসভা চত্বরে সমবেত হন। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরোপয়েন্ট শহীদ চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সাইদ সেলিমের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবুল মঞ্জুর সবুজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এএসএম কামরুজ্জামান কামরুল।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দোলন, জেলা যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান সুমন ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাহ উদ্দিন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ