শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গজারিয়ায় মান্নান হত্যাকাণ্ডের ২২ দিন পর আসামি গ্রেপ্তার
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ১১:৫২ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় আলোচিত শ্যুটার মান্নান (৪৩) হত্যা মামলার অন্যতম আসামি জুয়েল প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২০ আগস্ট) বিকেল পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোরের বেনাপোল এলাকায় এক বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে আটক করা হয়।

তথ্যটি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ও গজারিয়া নৌ–পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক শরজিত কুমার ঘোষ। তিনি জানান, স্থানীয় পুলিশের সহযোগিতায় জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ধারণা, অবৈধভাবে দেশ ছাড়ার প্রস্তুতির অংশ হিসেবে তিনি সীমান্ত এলাকায় অবস্থান করছিলেন।

জানা গেছে, জুয়েল প্রধান (৩৫) গজারিয়া উপজেলার ষোলআনী গ্রামের শহীদুল্লাহ প্রধানের ছেলে। তিনি হত্যা মামলার এজাহারে ১৬ নম্বর আসামি।

সূত্রে আরও জানা যায়, মান্নান হত্যাকাণ্ডের পরও জুয়েল এলাকায় অবস্থান করছিল এবং প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছিল। ওই অভিযোগে গত ৯ আগস্ট ভোরে পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। এ সময় জুয়েল পালিয়ে গেলেও তার সহযোগী শাহ আজিজুর রহমান পলাশকে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ আটক করা হয়। এ ঘটনায় করা অস্ত্র মামলাতেও জুয়েল আসামি।

উল্লেখ্য, গত ২৮ জুলাই গজারিয়ার ইমামপুর ইউনিয়নের বড়কালীপুরা এলাকায় মেঘনা নদীতে অবৈধ বালু মহাল ও নদীপথে চাঁদাবাজির হিস্যা নিয়ে দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে প্রতিপক্ষের গুলিতে নিহত হন শ্যুটার মান্নান। এ ঘটনায় মান্নানের ছয় সহযোগী আহত হন। আহতদের মধ্যে হৃদয় বাঘ (২৮) চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ আগস্ট মারা যান।

মান্নানের স্ত্রী সুমি পরদিন সাজেদুল হক লালুকে প্রধান আসামি করে ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬–৭ জনকে আসামি করে মামলা করেন। হত্যার ২২ দিন পর জুয়েলকে গ্রেপ্তার করতে সক্ষম হলো পুলিশ।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  গজারিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close