মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
মোটরসাইকেলে ‘প্রেস স্টিকার’ লাগিয়ে ইয়াবা পাচার, আটক ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৪:৩৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চট্টগ্রামের বাঁশখালীতে মোটরসাইকেলে ‘প্রেস স্টিকার’ লাগিয়ে ইয়াবা পাচারের সময় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলা পুঁইছড়ি ইউনিয়ন সড়কে তাকে আটক করা হয়।

আটক নুরুল আলম মুজাহিদ টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। 

পুলিশ জানায়, তিনি নিজেকে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার কক্সবাজার জেলা স্টাফ রিপোর্টার হিসেবে পরিচয় দিয়েছেন এবং তার মোটরসাইকেলের সামনে প্রেস স্টিকার লাগানো ছিল। 
 
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পুঁইছড়ি এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হয়। চেকপোস্টে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার কক্সবাজার জেলা স্টাফ রিপোর্টার নুরুল আলম মুজাহিদ নামের এক সাংবাদিককে ২ হাজার ৪০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।”

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  প্রেস   ইয়াবা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close