বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জামিন পেয়ে জেলগেট পার হওয়ার আগেই আবার গ্রেপ্তার
সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধি
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৩:৪৫ পিএম
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম

ছয় মাস কারাভোগের পর জামিনে মুক্তি পাওয়ার পর জেলগেট থেকে আবারও গ্রেপ্তার হন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম। বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপর হামলার মামলায় জামিন পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাকে এনায়েতপুরের ইয়াহিয়া হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ১০টার দিকে সিরাজগঞ্জ জেল সুপার এ.এস.এম. কামরুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি গভীর রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ির একটি বাসা থেকে স্ত্রীসহ চয়ন ইসলামকে আটক করা হয়েছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শাহজাদপুরে আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। সেই থেকে তিনি সিরাজগঞ্জ জেলা কারাগারে ছিলেন।

প্রায় ছয় মাস পর, মঙ্গলবার উচ্চ আদালত থেকে তিনি ওই মামলায় জামিন লাভ করেন। জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর সন্ধ্যায় তার মুক্তির প্রক্রিয়া শুরু হয়। কিন্তু মুক্তির ঠিক আগ মুহূর্তে তাকে কারাগারের ফটক থেকেই পুনরায় গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেল সুপার এ.এস.এম. কামরুল হুদা জানান, সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম একটি মামলায় জামিন পেয়েছিলেন। কিন্তু তার বিরুদ্ধে এনায়েতপুর থানায় দায়েরকৃত একটি হত্যা মামলার (ইয়াহিয়া হত্যা মামলা) পি‌টিশন দেওয়ায়, তাকে জেলগেট থেকে আইনানুযায়ী পুনরায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 

স্বদেশ প্রতিদিন/এমএম


আরও সংবাদ   বিষয়:  সিরাজগঞ্জ-৬ আসন   শাহজাদপুর   সংসদ সদস্য চয়ন ইসলাম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close