বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
ক্ষমতা একজন মানুষকে শয়তানে পরিণত করে : বাঁধন
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৩:৪২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গত বছর জুলাই বিপ্লবে সরকার পতন আন্দোলনে ব্যাপক সরব ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছাত্র-জনতার পক্ষে রাস্তায়ও নেমেছিলেন। হাসিনা সরকারের বিরুদ্ধে তিনি ছিলেন সক্রিয়। যার ফলে ৫ আগস্টের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় একশ্রেণির সমর্থকের কাছে বেশ কটাক্ষের মুখে পড়তে হয় বাঁধনকে।

আজ বুধবার (২০ আগস্ট) নিজের ফেসবুকে শেখ হাসিনার সঙ্গে হাস্যোজ্জ্বল একটি ছবি প্রকাশ করেছেন বাঁধন।  এখনো সাইবার অ্যাটাকের মুখোমুখি হন অভিনেত্রী। আজ ফেসবুকে এক স্ট্যাটাসে তুলে ধরলেন সেই প্রসঙ্গ। যেখানে বাঁধন জানান, একসময় শেখ হাসিনা তার পছন্দের এক ব্যক্তিত্ব ছিলেন।

যেখানে ঢালিউডে বেশ কয়েকজন অভিনয়শিল্পীকেও দেখা গেছে। পোস্টের ক্যাপশনে বাঁধন লিখেছেন, “এই ছবিটা তখনই তোলা, যখন আমি তাকে (শেখ হাসিনা) বলেছিলাম- উপস্থিত লোকেরা ভাবছে আমরা আলোচনা করে একই রংয়ের পোশাক পরেছি। এ কথা শুনে তিনি হেসেছিলেন। আমি এই হাসিটাকে ভালোবাসতাম। ওটা আসল বলে মনে হতো। সেদিন আমাদের একজনের মতোই মনে হয়েছিল।”

শেখ হাসিনা প্রসঙ্গে বাঁধন বলেন, “তার (শেখ হাসিনা) গল্প আমাকে অনুপ্রাণিত করেছিল। এক রাতে পুরো পরিবার হারিয়েছিলেন। শরণার্থী হিসেবে বেঁচে ছিলেন। তারপর সেই দেশেই ফিরে এসেছিলেন, যে দেশ তার সব কিছু কেড়ে নিয়েছিল। এ ধরনের সাহস খুব বিরল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝলাম, ক্ষমতা একজন মানুষকে কিভাবে শয়তানে পরিণত করতে পারে।”

আওয়ামী লীগের কর্মীদের উদ্দেশে বাঁধন লেখেন, ‘‘এবার একটু মজার কথা বলি। আমি ওনার সঙ্গে হাসছিলাম বলে এই না যে আমি পরেরবার প্রধানমন্ত্রী হতে যাচ্ছি! আমার প্রিয় আওয়ামী লীগের সদস্যরা আপনারা এত ভয় পাচ্ছেন কেন? আমি কথা বলি, সত্যি কথা বলি। আমি আমার দেশের মানুষের পাশে আছি। তাহলে আপনারা আমার পেছনে লেগে আছেন কেন? আমি জানি, আপনারা আর কখনো রাজনীতিতে ফিরতে পারবেন না। কিন্তু এখনো মানবিক আচরণ করার সুযোগ আছে।’’

সবশেষে বাঁধন লিখেছেন, “যেভাবে আপনারা আমাকে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করেছেন, ঠিক সেভাবেই তো এই দেশের নারীদের সঙ্গে আচরণ করেন। যান, আপনারা জিতে গেছেন- অভিনন্দন! কিন্তু আমাকে আক্রমণ করা ছাড়া এখন আর কী করছেন? আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন, যার চরিত্র সবচেয়ে খারাপ সে-ই আপনাদের দল থেকে সংসদ সদস্য হবে। যদি কোনো দিন ক্ষমতায় আসেন।”

অভিনেত্রীর এমন ফেসবুক পোস্টের পর থেকে বেশ সরব হয়ে উঠেছেন নেটিজেনরা। তারা পক্ষে-বিপক্ষে নানা মন্তব্যে ভরিয়ে দিচ্ছেন তার কমেন্ট বক্স।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ক্ষমতা   শয়তান   বাঁধন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close