বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বান্দরবানে পাহাড়ি স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ১২:১৭ পিএম আপডেট: ২০.০৮.২০২৫ ১২:৪৩ PM

বান্দরবানের রুমা উপজেলার পঞ্চম শ্রেণির পড়ুয়া স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ৫ বন্ধুর মধ্যে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাতে সেনাবাহিনীর সহযোগিতার পাইন্দু ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার পাইন্দু ইউনিয়নের পাইন্দু হেডম্যান পাড়ার বাসিন্দা ক্যহ্লাওয়াং মারমা (২৬), উহাইসিং মারমা (২২) ও ক্যসাইওয়াং মারমা (২৩)। এঘটনায় জড়িত ধর্ষণকারী চহাই মার্মা (২১) ও ক্যওয়াংসাই মার্মা (২২)।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, পাইন্দু ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পাইন্দু হেডম্যান পাড়ায় পঞ্চম শ্রেণির ওই স্কুলছাত্রীকে এক মাস ধরে ওই পাড়ার পাঁচ যুবক ভয়-ভীতি দেখিয়ে ক্রমাগত ধর্ষণ করে আসছিলেন। প্রথমে এক বন্ধু ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে বিষয়টি অন্যদের জানান। পরে ওই পাঁচ বন্ধু মিলে ওই ছাত্রীকে ধর্ষণ করতে থাকেন।

তিনি আরও জনানা, পরে মেয়েটি পরিবারকে জানালে মঙ্গলবার ঘটনাটি নিয়ে ওই পাড়ায় সামাজিক বিচার বসে। সেখানে পাইন্দু মৌজার হেডম্যান মংচউ মারমা ও স্থানীয় আওয়ামী লীগের নেতা গংবাসে মারমা অভিযুক্তদের ৫০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এলাকায় প্রতিবাদের ঝড় উঠে।

বিষয়টি নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাওয়ার্দী জানান, রাতেই সেনাবাহিনীর সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান চালিয়ে অভিযুক্তদের মধ্যে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলে জানা তিনি।  

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   ধর্ষণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close