সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      
আমিরের ‘অবৈধ সন্তান’ ও জেসিকাকে নিয়ে যা জানা গেল
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৩:৪৮ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আমির খান। বলিউডের অন্যতম দাপুটে অভিনেতা। ব্যক্তিগত জীবনে অনেক নারীর সঙ্গে তার নাম জড়িয়েছে। রিনা দত্তকে ভালোবেসে প্রথম বিয়ে করেন তিনি। এ সংসারে জুনায়েদ ও ইরা খান নামে দুটো সন্তান রয়েছে। 

রিনার সঙ্গে বিচ্ছেদের পর কিরণ রাওকে বিয়ে করেন আমির। এ সংসারে আজাদ খান নামে একটি পুত্রসন্তান রয়েছে। তবে দুটো সংসারই ভেঙে গেছে তার। 

আমির খানের ছোট ভাই অভিনেতা ফয়সাল খান। আমির খানের বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ আনছেন ফয়সাল খান। তার দাবি, আমির খানের একটি অবৈধ সন্তান রয়েছে। এ সন্তানের মা জেসিকা হাইনস। রিনা দত্তর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর জেসিকার সঙ্গে সম্পর্কে জড়ান আমির। এ সম্পর্কে জন্ম নেয় একটি সন্তান।

আমির খানের কথিত সন্তানের মা জেসিকা হাইনসও ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিত মুখ। জেসিকা যুক্তরাজ্যের একজন সাংবাদিক ও লেখক। নব্বই দশকের শেষের দিকে অমিতাভ বচ্চনের জীবনী লেখার জন্য ভারতে আসেন। সেই সময়ের প্রতিবেদনে দাবি করা হয়, ‘গুলাম’ (১৯৯৮) সিনেমার শুটিংয়ের সময় আমির খানের সঙ্গে দেখা করেন জেসিকা। 

২০০৫ সালে, স্টারডাস্ট ম্যাগাজিন একটি চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করে। তাতে দাবি করা হয়, জেসিকা-আমির লিভ-ইন সম্পর্কে ছিলেন। এ সম্পর্কে থাকাকালীন জেসিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। আমির তখন গর্ভপাত করানোর পরামর্শ দেন। কিন্তু জেসিকা সন্তানের জন্ম দেওয়ার সিদ্ধান্ত নেন। ২০০০ সালের শুরুতে একটি পুত্রসন্তানের জন্ম দেন জেসিকা। যার নাম রাখেন জান।


২০০৭ সালের দিকে জেসিকা তার জীবন নতুনভাবে গুছিয়ে নেন। লন্ডনভিত্তিক ব্যবসায়ী উইলিয়াম ট্যালবোটকে বিয়ে করেন তিনি। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে জেসিকা বলেছিলেন, “অমিতাভ বচ্চনকে নিয়ে বই লেখার কাজের জন্য দীর্ঘ সময় ভারতে ছিলাম। তখন উইলিয়াম জানের খুব যত্ন করেছে। সে আমার পুত্রের প্রতি খুবই সহানুভূতিশীল।”

আমির খান-জেসিকার কথিত পুত্রের আলোচনা কখনো পুরোপুরি বন্ধ হয়নি। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে এটি মাথাচাড়া দিয়ে উঠেছে। জেসিকার পুত্র জানের কিছু ছবি নিয়ে ব্রিটিশ ‘ভোগ’ ম্যাগাজিনেও ফিচার হয়েছে। তা ছড়িয়ে পড়ার পর চর্চা শুরু হয়। অনেকে জানের সঙ্গে আমির খানের চেহারার মিল রয়েছে বলেও মনে করেন। 


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  আমির   অবৈধ সন্তান   জেসিকা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close